Breaking News

টেরিটরি সেলস অফিসার পদে নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ Shohoj Solution



স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোল্ড চেইন বিজনেস বিভাগ টেরিটরি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: টেরিটরি সেলস অফিসার

বিভাগ: কোল্ড চেইন বিজনেস 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায়

চাকরির দায়িত্বসমূহ:

  • টার্গেট অর্জন: নির্ধারিত এলাকার জন্য পণ্যের ভ্যালু (টাকা) এবং ভলিউম (পরিমাণ) অনুযায়ী বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করা।
  • পণ্যের উপস্থিতি: বাজারের প্রতিটি দোকানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ এবং সুন্দরভাবে প্রদর্শন নিশ্চিত করা।
  • নতুন আউটলেট খোঁজা: ব্যবসার পরিধি বাড়াতে নতুন নতুন দোকান বা আউটলেট খুঁজে বের করা এবং সেগুলোকে কোম্পানির সেলস সফটওয়্যারে (SPA) যুক্ত করা।
  • অর্ডার ম্যানেজমেন্ট: ডিস্ট্রিবিউটরদের প্রাইমারি অর্ডার (কোম্পানি থেকে কেনা) এবং দোকানদারদের সেকেন্ডারি সেলস (ডিলার থেকে দোকানে বিক্রি) নিয়মিত তদারকি ও যাচাই করা।
  • ইনভেন্টরি ও পেমেন্ট: ডিস্ট্রিবিউটরদের স্টকে কী পরিমাণ পণ্য আছে এবং তাদের বিনিয়োগ কতটুকু, তা মনিটর করা। পাশাপাশি কোম্পানিকে সময়মতো পেমেন্ট দেওয়া নিশ্চিত করা।
  • অটোমেশন রিপোর্ট: কোম্পানির সফটওয়্যার বা অটোমেশন সিস্টেম থেকে নিয়মিত সেলস রিপোর্ট তৈরি করা।
  • কার্যকারিতা যাচাই: বিভিন্ন প্রোমোশনাল অফার বা প্রোগ্রাম কতটুকু সফল হচ্ছে, তা বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া।
  • ফ্রিজার স্থাপন: বিক্রয় বাড়াতে খুচরা দোকানগুলোতে কোম্পানির ফ্রিজার বসানো নিশ্চিত করা।
  • রক্ষণাবেক্ষণ: ফ্রিজারগুলো যেন ঠিকমতো সার্ভিস দেয় এবং নিয়মিত মেরামত বা মেইনটেইনেন্স হয়, তা দেখাশোনা করা।
  • দক্ষতা বৃদ্ধি: সেলস অফিসার (SO) এবং সিনিয়র সেলস অফিসারদের (SSO) দৈনন্দিন কাজের প্রশিক্ষণ দেওয়া এবং তাদের তদারকি করা।
  • যোগাযোগ: খুচরা বিক্রেতা, ডিস্ট্রিবিউটর এবং নিজের টিমের সাথে কোম্পানির নতুন অফার বা স্কিমগুলো সম্পর্কে নিয়মিত যোগাযোগ রাখা।
  • সমন্বয় ও সমাধান: টিমের সদস্যদের মধ্যে সমন্বয় বজায় রাখা এবং ডিস্ট্রিবিউটরদের সাথে কোনো সমস্যা তৈরি হলে তা দ্রুত সমাধান করা।



বেতন: আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক বেতন 

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সিআরএম (গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা) সফটওয়্যার এবং মাইক্রোসফট অফিস স্যুটে ভালো দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

আবেদনের শেষ সময়: ০৭ মার্চ ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই