Breaking News

আবুল খায়ের গ্রুপে নিয়োগ, থাকছে না বয়সসীমা Shohoj Solution

 


আবুল খায়ের গ্রুপে ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী নারী-পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। চট্টগ্রাম জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

বিভাগের নাম: লোকাল প্রোকিউরমেন্ট

পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়



চাকরির দায়িত্বসমূহ:

  • কারখানার জন্য প্রয়োজনীয় কাঁচামাল, প্যাকেজিং সামগ্রী, ফ্যাক্টরি কনজিউমেবলস এবং যন্ত্রাংশ সংগ্রহের পুরো প্রক্রিয়া পরিচালনা করা।
  • বিভিন্ন বিভাগের রিকুইজিশন বা চাহিদা অনুযায়ী মালামাল কেনা নিশ্চিত করা।
  • বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে কোটেশন সংগ্রহ করা।
  • সংগৃহীত কোটেশনগুলোর দাম, মান এবং শর্তাবলী যাচাই করে একটি 'কম্পারেটিভ স্টেটমেন্ট' বা তুলনামূলক চিত্র তৈরি করা যাতে সেরা ডিলটি বেছে নেওয়া যায়।
  • চূড়ান্ত অনুমোদনের পর সরবরাহকারীকে অফিশিয়াল পারচেজ অর্ডার ইস্যু করা।
  • সেরা দাম, পণ্যের মান এবং ডেলিভারির শর্তাবলী নিয়ে সরবরাহকারীদের সাথে আলোচনা বা নেগোসিয়েশন করা।

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: চট্টগ্রাম

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা স্নাতক

অভিজ্ঞতা: ২-৬ বছর

আবেদনের শেষ সময়: ১৮ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই