ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, সপ্তাহে দুইদিন ছুটি Shohoj Solution
ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থাটির সিকিউরিটি অ্যাডমিন বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: সিকিউরিটি অ্যাডমিন
পদসংখ্যা: ০৩টি
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন: ৩৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বিমা, দুপুরের খাবার সুবিধা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা (উত্তরা)
চাকরির দায়িত্বসমূহ :
- বিমানবন্দরের রানওয়ে ও র্যাম্প এরিয়ার ভেতরে দায়িত্বরত সকল নিরাপত্তা কর্মীদের রোস্টার অনুযায়ী তদারকি করা।
- নিরাপত্তা কর্মীদের দৈনিক উপস্থিতি এবং ছুটির হিসাব রাখা ও নিয়ন্ত্রণ করা।
- ডিউটি রোস্টার সফটওয়্যারে আপলোড করা এবং প্রয়োজনে তা পরিবর্তন বা সংশোধন করা।
- বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে লিয়াজোঁ বজায় রাখা এবং প্রয়োজনীয় সকল নিয়মকানুন মেনে চলা।
- কর্মীদের সিকিউরিটি পাস, ডিউটি পাস, গাড়ি চালানোর পাস এবং যানবাহনের পাসের জন্য আবেদন ও নথিপত্র জমা দেওয়া।
- বিমানবন্দরের ভেতরে চলাচলকারী সকল কর্মী ও যানবাহনের পাসের মেয়াদ শেষ হওয়ার আগেই তা রিনিউ বা নবায়ন নিশ্চিত করা।
- সিকিউরিটি বিভাগের যাবতীয় বিল, ভাউচার ও ফান্ডের রিকুইজিশন তৈরি করা এবং একাউন্টস বিভাগে তা সমন্বয় (Adjustment) করা।
- কর্মীদের জন্য দৈনিক খাবারের চাহিদা ক্যাটারিং বিভাগে পাঠানো এবং নতুন কর্মীদের ইউনিফর্মের ব্যবস্থা করা।
- সিকিউরিটি ডিপার্টমেন্টের দৈনন্দিন প্রশাসনিক কাজগুলো সম্পন্ন করা।
- শিফট বা রোস্টার অনুযায়ী নিজের দায়িত্ব পালন করা।
- ম্যানেজমেন্ট কর্তৃক সময়ে সময়ে অর্পিত যেকোনো প্রয়োজনীয় দায়িত্ব পালন করা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ারপয়েন্টে দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ও বাংলায় (কথ্য ও লিখিত) সাবলীল।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
আবেদনের শেষ সময়: ২৪ মার্চ ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই