চাকরি দেবে ব্র্যাক এনজিও, আবেদন শুরু Shohoj Solution
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ম্যানেজার, গ্লোবাল ইনিশিয়েটিভস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: ম্যানেজার, গ্লোবাল ইনিশিয়েটিভস
বিভাগ: ব্র্যাক গ্লোবাল
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- কমিটির মিটিংয়ের সিডিউল ঠিক করা, সদস্যরা উপস্থিত থাকতে পারবেন কি না তা নিশ্চিত করা, আলোচ্যসূচি (Agenda) তৈরি এবং প্রয়োজনীয় সব ম্যাটেরিয়াল বা ফাইল সময়মতো সবার কাছে পৌঁছে দেওয়া।
- মিটিং শেষ হওয়ার এক কর্মসপ্তাহের মধ্যে উন্নত মানের কার্যবিবরণী ও পরবর্তী করণীয় তৈরি করা। কাজগুলো কতটুকু এগোলো, তা নিয়মিত ট্র্যাক করা।
- কমিটির সদস্য তালিকা, সিদ্ধান্তের রেকর্ড এবং গুরুত্বপূর্ণ সব ডকুমেন্ট এবং এর মতো প্ল্যাটফর্মে সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখা।
- কমিটির সকল নথিপত্র যেন সঠিক নিয়ম মেনে সংরক্ষিত থাকে, তা নিশ্চিত করা।
- কমিটির চেয়ারদের জন্য প্রেজেন্টেশন, ত্রৈমাসিক আপডেট এবং কৌশলগত যোগাযোগের সরঞ্জাম তৈরিতে সাহায্য করা, যাতে মূল ইনসাইটগুলো পরিষ্কারভাবে ফুটে ওঠে।
- ব্র্যাকের অন্যান্য কমিটির সাথে যোগাযোগ রাখা, বিভিন্ন উদ্যোগের আপডেট শেয়ার করা এবং সবার কাজের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করা।
- বছরে দুইবার অভ্যন্তরীণ মূল্যায়ন রিপোর্ট তৈরি করা, যেখানে সফলতা, চ্যালেঞ্জ এবং ব্র্যাক গ্লোবাল লিডারশিপের জন্য প্রয়োজনীয় পরামর্শ থাকবে।
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহার ও নীতিমালা, অ্যাডভোকেসি এবং রিসোর্স মোবিলাইজেশনের মতো বিশেষ প্রজেক্টে অবদান রাখা।
- বার্ষিক রিট্রিট এবং ইভেন্টগুলোর লজিস্টিকস, যোগাযোগ এবং পরবর্তী ফলো-আপ কার্যক্রম পরিচালনা করা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ বিজনেস স্টাডিজে বিবিএস অথবা সামাজিক বিজ্ঞানে বিবিএস
অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই