রকমারি ডটকমে নিয়োগ, ২২ বছর বয়সেই আবেদনের সুযোগ Shohoj Solution
রকমারি ডটকমে ‘প্রফেশনাল কনটেন্ট রাইটার (এসইও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। ২২ বছর বয়স হলেই আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: রকমারি ডটকম
পদের নাম: প্রফেশনাল কনটেন্ট রাইটার (এসইও)
পদসংখ্যা: ৩ জন
চাকরির দায়িত্বসমূহ:
- পাঠক গুগলে ঠিক কী লিখে খুঁজছে এবং তার মনের উদ্দেশ্য কী (তথ্য জানা নাকি পণ্য কেনা), তা বুঝে কন্টেন্ট লেখা।
- কোনো অটোমেটেড টুল বা কপি-পেস্ট নয়, বরং নিজের বুদ্ধিমত্তা দিয়ে তথ্যবহুল ও মানসম্মত কন্টেন্ট তৈরি করা।
- বিভিন্ন ব্র্যান্ড বা পণ্যের ক্যাটাগরি অনুযায়ী বিস্তারিত বর্ণনা লেখা।
- পণ্যটি কেন ভালো এবং অন্য পণ্যের সাথে এর পার্থক্য বা তুলনা তুলে ধরা।
- ক্রেতাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য 'ক্রয় নির্দেশিকা' এবং সাধারণ প্রশ্নের উত্তর তৈরি করা।
বেতন: ২০,০০০-৩০,০০০ টাকা
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: সর্বনিম্ন ২২ বছর
কর্মস্থল: ঢাকা (মতিঝিল)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ১ বছর
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই