আড়ংয়ে চাকরির বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন করুন Shohoj Solution
শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল ব্র্যান্ড আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্লাম্বার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: প্লাম্বার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য বিমা ইত্যাদি।
চাকরির দায়িত্বসমূহ:
- কর্পোরেট অফিস এবং রিটেইল শোরুমে পাইপ, ভালভ, ফিটিংস, ড্রেনেজ সিস্টেম, এবং ফিক্সচার (যেমন: সিঙ্ক, টয়লেট, ওয়াটার হিটার) ইনস্টল, মেরামত এবং রক্ষণাবেক্ষণ করা।
- প্রতিদিনের প্লাম্বিং চেকলিস্ট অনুযায়ী নিয়মিত পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণ করা।
- নির্মাণ ও পুনর্গঠন প্রকল্পে সাধারণ ঠিকাদার, ইলেকট্রিশিয়ান এবং অন্যান্য পেশাদারদের সাথে সহযোগিতা করা।
- সমস্যা সনাক্ত করার জন্য সঠিক টুল এবং পদ্ধতি ব্যবহার করা এবং তাৎক্ষণিক সমাধান নিশ্চিত করা।
- প্রয়োজন অনুযায়ী ছোটখাটো নির্মাণ, কাঠের কাজ, রং করা।
- প্রতিটি কাজের জন্য সময়ানুসারে রিপোর্ট তৈরি করা এবং ব্যবহৃত উপকরণের সঠিক রেকর্ড সংরক্ষণ।
- সমস্ত কাজ নিরাপত্তা মান এবং প্রাসঙ্গিক প্লাম্বিং কোড অনুযায়ী সম্পন্ন করা।
- অন্যান্য যোগ্যতা: থাই গ্লাস ও কাঠের কাজ সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা। প্রয়োজনীয় টুলস ও সেফটি গাইডলাইন সম্পর্কে জ্ঞান।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: রিটেইল শোরুম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অভিজ্ঞতা: প্লাম্বিং কাজে ন্যূনতম ১ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই