নিয়োগ দেবে ওয়ালটন, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ Shohoj Solution
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘কল সেন্টার এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: কল সেন্টার এক্সিকিউটিভ
পদসংখ্যা: ৩ জন
অভিজ্ঞতা: ১-৩ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
অন্যান্য সুবিধাসমূহ:
মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লাভের শেয়ার, বীমা
উৎসব বোনাস: ২
বেতন পর্যালোচনা: বার্ষিক
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২০-৩০ বছর
কর্মস্থল: ঢাকা (মিরপুর)
চাকরির দায়িত্বসমূহ:
- কাস্টমারের কল রিসিভ করা এবং প্রয়োজনে তাদের কল দেওয়া।
- কাস্টমারের সমস্যা বা অভিযোগটি ধৈর্য ধরে শোনা এবং তা বুঝে সঠিক সমাধান দেওয়া।
- কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে কাস্টমারকে একদম নির্ভুল তথ্য দেওয়া।
- যদি কোনো সমস্যার সমাধান আপনার হাতে না থাকে, তবে সেটি দ্রুত সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে (যেমন: টেকনিক্যাল বা ডেলিভারি টিম) পাঠিয়ে দেওয়া।
- বিক্রয় পরবর্তী সেবা সংক্রান্ত ইমেইলগুলো চেক করা এবং কাস্টমারকে সময়মতো রিপ্লাই দেওয়া।
- কাস্টমারের সাথে সবসময় মার্জিত ব্যবহার করা এবং তাদের সন্তুষ্টি নিশ্চিত করা।
- সারাদিনে কতগুলো কল ধরলেন, কয়টি সমস্যার সমাধান হলো—তার একটি ডেইলি অ্যাক্টিভিটি রিপোর্ট বস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমা দেওয়া।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই