Recent comments

Breaking News

এসিআই মটরসে নিয়োগ, ২২ বছর বয়সেই আবেদনের সুযোগ Shohoj Solution

 


এসিআই মটরস লিমিটেডে ‘টেরিটরি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। ২২ বছর বয়স হলেই আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মটরস লিমিটেড

বিভাগের নাম: সিয়েট টায়ার

পদের নাম: টেরিটরি অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়



চাকরির দায়িত্বসমূহ:

  • বাজেট অনুযায়ী নির্ধারিত অঞ্চলের বিক্রয় লক্ষ্যমাত্রা এবং উদ্দেশ্য অর্জন করা। মার্কেটিং বা ব্র্যান্ডিং টিমের নির্দেশিকা অনুসরণ করে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে প্রচারণামূলক সরঞ্জামের বিচক্ষণ ব্যবহার নিশ্চিত করা।
  • মার্কেটিং টিমের সাথে সমন্বয় করে বিভিন্ন পণ্যের প্রদর্শনী আয়োজন করা এবং গ্রাহকদের কাছে পণ্যের বিস্তারিত তথ্য সঠিকভাবে তুলে ধরা নিশ্চিত করা।
  • পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে সম্ভাব্য সকল কর্মক্ষেত্রে বা পয়েন্টে নিয়মিত ভিজিট করা।

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ২২-৩০ বছর

কর্মস্থল: যে কোনো স্থান

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা: ১-৩ বছর

আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই