চাকরি দেবে মিনিস্টার Shohoj Solution
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন
পদসংখ্যা: ০২টি
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
চাকরির দায়িত্বসমূহ:
- ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে ATL (টিভি, রেডিও) এবং BTL (ইভেন্ট, অ্যাক্টিভেশন) পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা।
- দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী ব্র্যান্ডিং লক্ষ্য নির্ধারণ করা।
- নতুন পণ্যের শুভ উদ্বোধন এবং বিভিন্ন প্রমোশনাল ক্যাম্পেইন ডিজাইন ও তদারকি করা।
- চলমান মার্কেটিং কার্যক্রমগুলো কতটা সফল হচ্ছে তা পর্যবেক্ষণ করা।
- পণ্যের প্যাকেজিং এবং সকল ডিজাইন যেন কোম্পানির ব্র্যান্ড গাইডলাইন অনুযায়ী হয়, তা নিশ্চিত করা।
- বিজ্ঞাপনী সকল কন্টেন্টের মান ও রঙের সঠিকতা বজায় রাখা।
- বিজ্ঞাপনী সংস্থা, ভেন্ডর এবং মিডিয়া হাউসগুলোর সাথে সুসম্পর্ক ও সমন্বয় বজায় রাখা।
- সেলস ও প্রোডাকশন টিমের সাথে ব্র্যান্ডের লক্ষ্য নিয়ে কাজ করা।
- ক্রেতাদের পছন্দ এবং বাজারের সাম্প্রতিক ট্রেন্ড নিয়ে গবেষণা করা।
- ব্র্যান্ডের কার্যক্রমের ফলাফল বিশ্লেষণ করে নিয়মিত রিপোর্ট তৈরি করা।
বয়সসীমা: ২৩ থেকে ২৮ বছর
কর্মস্থল: ঢাকা (গুলশান ১)
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএস
অন্যান্য যোগ্যতা: বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় ভালো লিখিত এবং মৌখিক যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর
আবেদনের শেষ সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই