নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, থাকবে অনেক সুবিধা Shohoj Solution
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
বিভাগের নাম: প্রোকিউরমেন্ট
পদের নাম: ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধাসমূহ:
নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, অবদানকারী ভবিষ্য তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, সুস্থতা কেন্দ্র সুবিধা, ডে কেয়ার সুবিধা এবং অন্যান্য সুবিধা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
চাকরির দায়িত্বসমূহ:
- দাতা সংস্থা এবং প্রতিষ্ঠানের গাইডলাইন মেনে স্থানীয় কেনাকাটা সম্পন্ন করা।
- সঠিক পণ্যটি সঠিক মান, দাম ও সময়ে স্টেকহোল্ডারদের কাছে পৌঁছানো।
- পণ্যের স্পেসিফিকেশন যাচাই করা এবং বা টেন্ডার ইস্যু করা।
- সাপ্লায়ারদের বিল, চালান এবং মুসক কাগজপত্র পরীক্ষা করা।
- সিস্টেমে তথ্য এন্ট্রি দেওয়া এবং দেশি-বেদেশি সাপ্লায়ারদের সময়মতো পেমেন্ট করা।
- নিয়মিত বাজার যাচাই করে নতুন সাপ্লায়ার খুঁজে বের করা।
- প্রোগ্রাম, এন্টারপ্রাইজ এবং ফাইন্যান্স টিমের সাথে কাজের সুসমন্বয় রাখা।
- বিশেষ বা জরুরি প্রয়োজনে দ্রুত পণ্য ক্রয়ের ব্যবস্থা করা।
- টিমের কেনাকাটার ফাইলগুলো রিভিউ করা এবং পেন্ডিং কাজের তদারকি করা।
- অভ্যন্তরীণ এবং দাতা সংস্থার অডিটের জন্য সব ফাইল যথাযথভাবে সংরক্ষণ করা।
- স্টেকহোল্ডার ও পার্টনারদের নিয়ে বার্ষিক সভার আয়োজন করা।
- বিআরএসি-কে (BRAC) 'সোশ্যাল এন্টারপ্রাইজ মডেল'-এ রূপান্তরে প্রকিউরমেন্ট বিভাগ থেকে সহায়তা করা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/বিবিএ/এমবিএ/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৪ বছর
আবেদনের শেষ সময়: ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই