ওয়ালটনে চাকরি, পাবেন গাড়ি সুবিধা Shohoj Solution
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির হোম অ্যাপ্লায়েন্সেস বিভাগ হেড অব সেলস (উত্তর) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: হেড অব সেলস (উত্তর)
বিভাগ: ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সেস
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা আরএ)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: গাড়ি সুবিধা, কর্মক্ষমতা-ভিত্তিক প্রণোদনা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, বিমা, দুপুরের খাবার সুবিধা।
চাকরির দায়িত্বসমূহ
- বাৎসরিক পরিকল্পনা: প্রতিষ্ঠানের লক্ষ্য অনুযায়ী সারা দেশের জন্য বিক্রয় কৌশল এবং বাজেট তৈরি করা।
- লক্ষ্যমাত্রা অর্জন: জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে বিক্রয় লক্ষ্যমাত্রা কতটুকু অর্জিত হচ্ছে তা নিয়মিত যাচাই করা।
- প্রমোশনাল অফার: বিভিন্ন ঋতুভিত্তিক অফার (যেমন: উইন্টার বুকিং) এবং প্রমোশনাল ক্যাম্পেইন চালু করা।
- টিম সুপারভিশন: NSM, DSM এবং ASM-দের কাজের দিকনির্দেশনা দেওয়া এবং তাদের KPI মূল্যায়ন করা।
- বিভাগীয় সমন্বয়: পণ্য উৎপাদন, লজিস্টিকস, এইচআর এবং অ্যাকাউন্টস বিভাগের সাথে সমন্বয় করে কাজ সচল রাখা।
- রিভিউ মিটিং: প্রতি মাসের সেলস রিভিউ এবং ম্যানেজমেন্ট মিটিংয়ে অংশ নিয়ে সমস্যার সমাধান করা।
- প্রতিযোগী পর্যবেক্ষণ: প্রতিযোগীদের পণ্যের দাম এবং বাজারজাতকরণ কৌশল বিশ্লেষণ করা।
- নতুন পণ্য উদ্ভাবন: বাজারের চাহিদা বুঝে নতুন ও আধুনিক 'স্মল অ্যাপ্লায়েন্স' আনার জন্য R&I (গবেষণা ও উদ্ভাবন) টিমের সাথে কাজ করা।
- ডিলার সম্পর্ক: ডিলার মিট (Dealer Meet) এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে ডিলারদের সাথে ব্যবসায়িক সম্পর্ক মজবুত করা।
- ব্র্যান্ড প্রচার: বিভিন্ন কনফারেন্স ও ইভেন্টে ওয়ালটন ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করা এবং প্রচারণা চালানো।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কৌশলগত পরিকল্পনা এবং বিশ্লেষণাত্মক দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর
আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই