৫০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন, লাগবে এসএসসি পাস Shohoj Solution
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘ফিল্ড অফিসার’ পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি অথবা সমমান পাস হতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
বিভাগের নাম: হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টস
পদের নাম: ফিল্ড অফিসার
পদসংখ্যা: ৫০ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান
অন্যান্য সুবিধাসমূহ:
টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, ট্যুর ভাতা
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
বয়স: ২২-৩০ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
চাকরির দায়িত্বসমূহ:
- মাসিক টার্গেটের ভিত্তিতে পণ্য ভেদে সেকেন্ডারি সেলস অর্ডার নিশ্চিত করা।
- সংশ্লিষ্ট এলাকার সমস্ত রিটেইল আউটলেট কাভারেজ নিশ্চিত করা।
- ডিস্ট্রিবিউটর সময়মত কালেকশন প্রদান করছে কিনা তা মনিটরিং করা।
- রিটেইল গ্রাহক পরিসেবা এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা।
- ডিস্ট্রিবিউটর এর স্টক বিজমোশন সিস্টেমে আপডেট রাখা।
- নিজ বেইজের রিটেইলারদের তথ্য বীজমোশন সিস্টেমে আপডেট করা।
- কোম্পানি ঘোষিত অফার রিটেইলারদের অবগত করা।
- রিটেইল বিক্রি পার্টি টু পার্টি বীজমোশন সিস্টেমে সঠিক ভাবে এন্ট্রি নিশ্চিত করা। নতুন রিটেইলার তৈরি করা।
- প্রতি মাসে ডিস্ট্রিবিউটর এর কাছ থেকে লেজার ক্লিয়ারেন্স নিয়ে (ডিস্ট্রিবিউটরের সাইন ও সীল সহ) বীজমোশন সিস্টেমে আপলোড করা।
- মার্কেটের পূর্বের বকেয়া তাগাদা করে কালেকশন নিশ্চিত করা।
- কোম্পানির প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা।
প্রার্থীর ধরন: পুরুষ
অভিজ্ঞতা: ১-৫ বছর
আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই