Breaking News

নিয়োগ দেবে এসিআই মটরস, থাকবে অনেক সুবিধা Shohoj Solution



এসিআই মটরস লিমিটেডে ‘টেরিটরি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: এসিআই মটরস লিমিটেড

বিভাগের নাম: সিয়েট টায়ার

পদের নাম: টেরিটরি অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

অন্যান্য সুবিধাসমূহ:

মোবাইল বিল, টি/এ, চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি

বেতন পর্যালোচনা: বার্ষিক

উৎসব বোনাস: ২টি



বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ২২-৩০ বছর

কর্মস্থল: যে কোনো স্থান

চাকরির দায়িত্বসমূহ:

  • বাজেট অনুযায়ী নির্ধারিত অঞ্চলের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
  • মার্কেটিং বা ব্র্যান্ডিং টিমের নির্দেশনা অনুযায়ী প্রমোশনাল মালামালগুলো বুদ্ধিমত্তার সাথে সঠিক উদ্দেশ্যে ব্যবহার করা।
  • কাস্টমারদের কাছে পণ্যের বিস্তারিত গুণাগুণ তুলে ধরা এবং মার্কেটিং টিমের সাথে সমন্বয় করে পণ্যের ডেমোনেস্ট্রেশন বা প্রদর্শনী আয়োজন করা।
  • সম্ভাব্য সকল ফিল্ড বা এলাকায় নিয়মিত পরিদর্শন করা যাতে পণ্যের সহজলভ্যতা নিশ্চিত থাকে।
  • নতুন এলাকা বা সুযোগগুলো খুঁজে বের করা।
  • কৃষি বা প্রাণিসম্পদ বিভাগ, এনজিও (NGO), স্থানীয় ব্যবসায়ী এবং সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা যারা ব্যবসার প্রসারে ভূমিকা রাখতে পারেন।
  • প্রয়োজন অনুযায়ী খুচরা বিক্রেতা এবং ডিস্ট্রিবিউটরদের জন্য ব্রিফিং বা আলোচনা সভার আয়োজন করা।
  • কাজের সময় সেলস টিমের অ্যাপ এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সক্রিয় থাকা এবং নিয়মিত কার্যক্রম আপডেট দেওয়া।
  • কাঙ্ক্ষিত ক্রেডিট লেভেল বজায় রাখতে এবং পাওনা টাকা আদায়ের জন্য রিকভারি টিমকে কার্যকরভাবে সহায়তা করা।
  • সুপারভাইজার কর্তৃক সময়ে সময়ে নির্দেশিত অন্যান্য কাজ সম্পন্ন করা।



শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা: ১-৩ বছর

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই