Recent comments

Breaking News

চাকরি দেবে ব্র্যাক, পাবেন বিমা ও প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি Shohoj Solution



ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ০৩ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ

পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, রাইস রিসার্চ

পদসংখ্যা: নির্ধারিত নয় 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা। 



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • পরাগরেণু সংগ্রহ করা এবং মাইক্রোস্কোপে পরীক্ষার জন্য স্লাইড প্রস্তুত করা।
  • বিভিন্ন ট্রায়াল পরিচালনা করা এবং উন্নত জাত বাছাই বা স্ক্রিনিং করা।
  • নির্দেশিকা অনুযায়ী পরীক্ষামূলক হাইব্রিড তৈরির সব ধরণের কারিগরি সহায়তা দেওয়া।
  • ইমাসকুলেশন  ও ক্লিপিংয়ের মাধ্যমে ক্রসিং করে লক্ষ্যমাত্রা অনুযায়ী হাইব্রিড বীজ উৎপাদন করা।
  • সকল প্রকার জার্মপ্লাজম (বংশগতি উপাদান) এবং বীজের বিশুদ্ধতা পরীক্ষার জন্য GOT ও GDDM স্থাপনে সহায়তা করা।
  • কাজের প্রয়োজনে শ্রমিক নিয়োগ, সমন্বয় এবং তাদের তদারকি করা।
  • প্রতিদিনের কাজের পরিকল্পনা তৈরি করা, ফিল্ড রেজিস্টার এবং আবহাওয়ার তথ্য নিয়মিত আপডেট রাখা।
  • কর্মক্ষেত্রে সকল ধরণের হয়রানি, শোষণ বা অবহেলা রোধ করে কর্মীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
  • সেফগার্ডিং বা সুরক্ষা নীতিমালা সম্পর্কে টিমকে সচেতন করা এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা যথাযথ কর্তৃপক্ষকে রিপোর্ট করা। 



শিক্ষাগত যোগ্যতা: কৃষিতে ডিপ্লোমা

অন্যান্য যোগ্যতা: ফিল্ড ম্যানেজমেন্ট, শ্রম ব্যবস্থাপনা, কম্পিউটার অপারেটিং, ডেটা সংগ্রহ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

আবেদনের শেষ সময়: ০৩ জানুয়ারি ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

কোন মন্তব্য নেই