এসএসসি পাসে বসুন্ধরা গ্রুপে চাকরি, রয়েছে ওভারটাইম সুবিধা Shohoj Solution
সম্প্রতি বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ
পদের নাম: সিকিউরিটি গার্ড, গ্রেড-২, বিসিডিএল
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: ওভারটাইম ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং আবাসন সুবিধা।
চাকরির দায়িত্বসমূহ:
- প্রতিষ্ঠানের প্রবেশ ও বাহির গেট নিয়ন্ত্রণ করা।
- কর্মকর্তা-কর্মচারী, ভিজিটর এবং যানবাহনের পরিচয়পত্র যাচাই করা।
- নিয়মিতভাবে ভবন, গুদাম, কারখানা ও আশেপাশের এলাকায় টহল প্রদান করা।
- অননুমোদিত প্রবেশ, চুরি, ভাঙচুর ও অনুপ্রবেশ প্রতিরোধ করা।
- অগ্নিকাণ্ড, দুর্ঘটনা বা যেকোনো জরুরি পরিস্থিতিতে নির্ধারিত নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করা।
- ভিজিটর রেজিস্টার, ডিউটি রোস্টার ও ঘটনার রিপোর্ট সংরক্ষণ করা।
- যানবাহন ও মালামাল প্রবেশ ও বাহির হওয়ার সময় যথাযথ অনুমতি যাচাই করা।
- কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের প্রয়োজন অনুযায়ী দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করা।
- প্রতিষ্ঠানের নিরাপত্তা নীতি, শৃঙ্খলা বিধি ও সেফটি রুলস কঠোরভাবে পালন ও বাস্তবায়ন করা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস
অন্যান্য যোগ্যতা: শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে।
আবেদনের শেষ সময়: ১৬ ডিসেম্বর ২০২৫
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই