Recent comments

Breaking News

এসএসসি পাসেই বসুন্ধরা গ্রুপে চাকরি, আছে ওভারটাইম সুবিধা Shohoj Solution



বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেকানিক্যাল ফিটার (সিনিয়র ফোরম্যান) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, টি/এ, গ্র্যাচুইটি, ওভারটাইম ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ

পদের নাম: মেকানিক্যাল ফিটার (সিনিয়র ফোরম্যান)

পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, টি/এ, গ্র্যাচুইটি, ওভারটাইম ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।


 

চাকরির দায়িত্বসমূহ:

  • মেরিন স্ট্যান্ডার্ড অনুযায়ী জাহাজের ইঞ্জিন, ফুয়েল সিস্টেম, কুলিং সিস্টেম, স্টিয়ারিং সিস্টেম, প্রপালশন সিস্টেম এবং অন্যান্য মেকানিক্যাল ইকুইপমেন্ট রিপেয়ার ও মেইনটেন্যান্স করা।
  • জাহাজ পরিচালনার সময় মেইন ইঞ্জিন, জেনারেটর এবং অন্যান্য যন্ত্রাংশে উদ্ভূত সমস্যার দ্রুত সমাধান প্রদান।
  • জাহাজের যন্ত্রাংশ ইনস্টল বা আপগ্রেড করা এবং সঠিক এলাইনমেন্ট নিশ্চিত করা।
  • মেইন ইঞ্জিন ও জেনারেটর ওভারহলিং করা, পাম্প ও অন্যান্য যন্ত্রাংশ নষ্ট হলে মেরামত করা।
  • প্রয়োজনে জাহাজ পরিচালনার সাথে সম্পৃক্ত অন্যান্য কাজে সহায়তা করা।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর 

কর্মস্থল: নারায়ণগঞ্জ (বন্দর)

বেতন: আলোচনা সাপেক্ষে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

অন্যান্য যোগ্যতা: মেইন ইঞ্জিন, জেনারেটর ওভারহলিং, পাম্প এবং অন্যান্য যন্ত্রাংশ মেরামতে দক্ষতা থাকতে হবে। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

আবেদনের শেষ সময়: ২৩ অক্টোবর ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই