Breaking News

এসএসসি পাসে নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন ওভারটাইমের সুবিধা Shohoj Solution



আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পিপিএস বিভাগ টেকনিশিয়ান/অপারেটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ওভারটাইম ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, ৫০% ভর্তুকিসহ দিনে তিন বার খাবারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: টেকনিশিয়ান/অপারেটর

বিভাগ: পিপিএস

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি (ট্রেড কোর্স সহ অগ্রাধিকারযোগ্য হবে)। 

অন্যান্য সুবিধা: ওভারটাইম ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, ৫০% ভর্তুকিসহ দিনে তিন বার খাবার প্রদান এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

বয়সসীমা: ২৬ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা (ধামরাই)

বেতন: আলোচনা সাপেক্ষে 

চাকরির দায়িত্বসমূহ:

  • প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের কাজ।
  • সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের কাজ।
  • মেশিনের রক্ষণাবেক্ষণ ও সমস্যা সমাধান নিশ্চিত করা।
  • মোল্ড পরিবর্তন এর কাজ।
  • মেশিনের দক্ষতা বৃদ্ধি করা।
  • মেশিনের ব্রেকডাউন কমানো।
  • মেশিনের উৎপাদনশীলতা বৃদ্ধি করা।
  • নতুন মেশিন স্থাপন ও কমিশনিং এর কাজ।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

অন্যান্য যোগ্যতা: মেশিন রক্ষণাবেক্ষণ, সমস্যা সমাধান, নতুন মেশিন ইনস্টলেশন এবং কমিশনিং কাজে দক্ষতা 

অভিজ্ঞতা: ২ থেকে ৬ বছর

আবেদনের শেষ সময়: ১০ জুন ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন


কোন মন্তব্য নেই