আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে না অভিজ্ঞতা Shohoj Solution
আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস লিমিটেড এবং আকিজ পাইপস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মার্কেটিং অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ প্লাস্টিকস লিমিটেড এবং আকিজ পাইপস লিমিটেড
পদের নাম: সেলস অফিসার
বিভাগ: ওয়াক-ইন ইন্টারভিউ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ এইচএসসি পাস
অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে মার্কেটিংয়ে দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, বিক্রয় কমিশন, টিএ/ডিএ, চিকিৎসা সুবিধা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- নির্ধারিত এলাকায় মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
- পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা ও বজায় রাখা।
- নতুন ব্যবসার সুযোগ চিহ্নিত করা এবং বাজারের অংশীদারিত্ব বৃদ্ধি করা।
- বিক্রয় বাড়ানোর জন্য সকল প্রচারমূলক কর্মসূচী কার্যকরভাবে বাস্তবায়ন করা।
- দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক বিক্রয় প্রতিবেদন তৈরি ও জমা দেওয়া।
- কোম্পানির সকল নিয়মকানুন মেনে চলা।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
আবেদনের পূর্বে পড়ুন: যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক দুটি পাসপোর্ট আকারের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ নির্দিষ্ট তারিখ এবং সময়ে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
আবেদনের শেষ সময়: ২৩ মে ২০২৫
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই