Recent comments

Breaking News

পপুলার ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি, সাপ্তাহিক ছুটি ২ দিন Shohoj Solution



ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্কেট সার্ভে বিভাগ  জুনিয়র অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বৈশাখীসহ বছরে ৩টি উৎসব বোনাস, আর্ন লিভ এনক্যাশমেন্ট, লাভ বোনাস, সাপ্তাহিক ছুটি ২ দিন, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, দুপুরের খাবার সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম: জুনিয়র অফিসার

বিভাগ: মার্কেট সার্ভে

পদসংখ্যা: নির্ধারিত নয়

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বৈশাখীসহ বছরে ৩টি উৎসব বোনাস, আর্ন লিভ এনক্যাশমেন্ট, লাভ বোনাস, সাপ্তাহিক ছুটি ২ দিন, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, দুপুরের খাবার সুবিধা।  



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

চাকরির দায়িত্বসমূহ:

  • পণ্যের প্রেসক্রিপশন জরিপের জন্য সংশ্লিষ্ট সহকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া।
  • কখন ও কোথায় জরিপ করা হবে তার পরিকল্পনা তৈরি ও স্থান নির্বাচন করা।
  • লক্ষ্যযুক্ত ডাক্তার ও কেমিস্টদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা ও যোগাযোগ রাখা।
  • সংশ্লিষ্ট সহকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করা।
  • সম্পর্কিত কাজের সূত্রে মাঠ পরিদর্শন করা।
  • প্রয়োজন অনুযায়ী প্রতিবেদন তৈরি করা।
  • প্রয়োজন অনুযায়ী অন্য যেকোনো দায়িত্ব পালন করা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি 

অন্যান্য যোগ্যতা: ঔষধ সম্পর্কিত মৌলিক জ্ঞান। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই