এইচএসসি পাসে পল্লী বিদ্যুতে চাকরি, নেবে ২১৫০ জন Shohoj Solution
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোয় দুটি শূন্য পদে ২,১৫০ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
পদের সংখ্যা: ০২টি
লোকবল নিয়োগ: ২ হাজার ১৫০ জন
পদের নাম: বিলিং সহকারী (অন-প্রবেশন)
পদসংখ্যা: ৬৯০
বেতন: পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী নির্ধারিত হবে বেতন। অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন হবে ১৮,৩০০ টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতাও মিলবে। অন-প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৯,২২০ টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে মাসিক বেতন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০–সহ উত্তীর্ণ হতে হবে।
পদের নাম: মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার
পদসংখ্যা: ১৪৬০
বেতন: পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৪,৭০০ টাকা। এ ছাড়া চুক্তির নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদন ফি: ১ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা। ২ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা টেলিটকের প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
বয়সসীমা: ১৮ বছরের কম বয়সী ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ সময়: ০২ জুন ২০২৫
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই