নিয়োগ দেবে সিটি ব্যাংক, কর্মস্থল ঢাকা Shohoj Solution
দ্য সিটি ব্যাংক পিএলসিতে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার (এসও/ইও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক পিএলসি
বিভাগের নাম: চার্জবাক অ্যান্ড ডিসপিউট ম্যানেজমেন্ট, ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার (এসও/ইও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
১. কার্ড লেনদেনের বিরোধ তদন্ত ও চার্জব্যাক ব্যবস্থাপনা: কার্ড লেনদেনের বিরোধ তদন্ত করা এবং ইস্যুয়িং ও অ্যাকোয়ারিং কার্ড পণ্যের জন্য চার্জব্যাক, কোলাবোরেশন, রিট্রিভাল রিকোয়েস্ট, গুড ফেইথ অ্যাডজাস্টমেন্ট এবং ফি সংগ্রহ পরিচালনা করা।
২. দক্ষ সমাধান ও নিয়ম পরিপালন: নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা এবং সার্ভিস-লেভেল চুক্তি মেনে বিরোধের কার্যকর সমাধান নিশ্চিত করা।
৩. বিভিন্ন নেটওয়ার্কে বিরোধ পরিচালনা: ভিসা, অ্যামেক্স, মাস্টারকার্ড, সিইউপি, এনপিএসবি এবং আইটিসিএল নেটওয়ার্ক জুড়ে বিরোধ পরিচালনা করা।
৪. ওয়েব-ভিত্তিক পোর্টালে নিয়মিত যাচাই: ওয়েব-ভিত্তিক বিরোধ পোর্টালগুলিতে নিয়মিত যাচাই করা।
৫. অভ্যন্তরীণ সিস্টেম পর্যবেক্ষণ: কাস্টমার কমপ্লেইন পোর্টাল ("হেল্পডেস্ক"), ডিএমএস, ফ্রড সেন্টার রিপোর্ট-এর মতো অভ্যন্তরীণ সিস্টেমগুলি পর্যবেক্ষণ করা।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ০৩-০৬ বছর
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক বিডিজবস করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৫ মে ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই