Breaking News

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ওয়ান ব্যাংক ‍Shohoj Solution



ওয়ান ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: ৩০,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী



চাকরির দায়িত্বসমূহ

ক. ক্যাশ ও জেনারেল ব্যাংকিং (শাখা পর্যায়)

  • ক্যাশ লেনদেন ও অনলাইন ক্লিয়ারিং: ক্যাশ গ্রহণ-প্রদান এবং চেক প্রসেসিং, ফান্ড ট্রান্সফার ও পে-অর্ডারসহ দৈনন্দিন ব্যাংক লেনদেন সম্পন্ন করা।
  • অ্যাাকাউন্ট ওপেনিং ও কমপ্লায়েন্স: কেওয়াইসি (KYC) ও অ্যান্টি-মানি লন্ডারিং (AML/CFT) নীতিমালা মেনে নতুন অ্যাকাউন্ট খোলা ও গ্রাহক সেবা দেওয়া।
  • ডিপোজিট সংগ্রহ ও সেলস টার্গেট: আমানত/ডিপোজিট সংগ্রহ, ব্যাংকিং প্রডাক্টের ক্রস-সেলিং এবং অর্পিত লক্ষ্যমাত্রা অর্জন করা।
  • অন্যান্য দায়িত্ব: ব্যাংক ম্যানেজমেন্ট কর্তৃক অর্পিত শাখা পর্যায়ের যেকোনো অতিরিক্ত কাজ পরিচালনা করা।

খ. কর্পোরেট হেড অফিস (বিভাগীয় কার্যক্রম)

  • ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনা: বিভাগের প্রশাসনিক কাজ, ফাইল সংরক্ষণ, দাপ্তরিক চিঠিপত্র লেনদেন ও প্রপ্রার ডকুমেন্টেশন নিশ্চিত করা।
  • আন্তঃবিভাগীয় সমন্বয়: তথ্য সংগ্রহ, ফলো-আপ এবং কার্যক্রমের সুচারু বাস্তবায়নে বিভিন্ন শাখা ও বিভাগের সাথে সমন্বয় করা।
  • অডিট ও রেগুলেটরি কমপ্লায়েন্স: ব্যাংকের অভ্যন্তরীণ পলিসি, রেগুলেটরি নির্দেশিকা এবং অডিট জিজ্ঞাসার (Audit queries) সঠিক কমপ্লায়েন্স নিশ্চিত করা।



শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় (লেখা ও বলায়) ভালো দক্ষতা। কম্পিউটারে (এমএস অফিস প্যাকেজ) দক্ষতা।

অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ১-২ বছরের অভিজ্ঞতা

আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই