নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, শুক্র-শনিবার ছুটি Shohoj Solution
ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: প্রজেক্ট অফিসার
বিভাগ: ওয়াশ (WASH), এইচসিএমপি (HCMP)
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- প্রগ্রেস রিপোর্ট প্রস্তুত ও জমা প্রদান: প্রজেক্টের বিভিন্ন কার্যক্রম, অর্জিত সাফল্য, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্পদের ব্যবহার সম্পর্কিত নির্ভুল তথ্য নিয়ে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক অগ্রগতি প্রতিবেদন (Progress Report) প্রস্তুত করে নির্দিষ্ট সময়ে জমা দেওয়া।
- ওয়াশ (WASH) ডাটা সংগ্রহ ও তথ্য ব্যবস্থাপনা: ওয়াশ ইন্টারভেনশন বা ফিল্ড লেভেলের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও বিশ্লেষণ করা এবং প্রজেক্টের ডাটাবেজ ও রিপোর্টিং সিস্টেমে তা প্রতিনিয়ত আপডেট রাখা।
- ক্যাম্প লেভেলে বাজেট ও অর্থ ব্যবস্থাপনা: বাজেট ট্র্যাকিং, খরচ মনিটরিং, সম্ভাব্য খরচের পূর্বাভাস এবং প্রাতিষ্ঠানিক ও দাতার (Donor) নিয়মনীতি মেনে ক্যাম্প পর্যায়ে আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।
- লেবার ও ভেন্ডর বিল প্রসেসিং: শ্রমিক, স্বেচ্ছাসেবী ও সেবাদানকারীদের কাজের হাজিরা, বিল ও পেমেন্ট ডকুমেন্ট প্রসেস করা এবং যথাসময়ে তাদের অর্থ পরিশোধ নিশ্চিত করা।
- ওয়্যারহাউস ও ইনভেন্টরি পরিচালনা: ওয়্যারহাউসে মালামাল গ্রহণ, যথাযথ সংরক্ষণ, ইস্যুকরণ, ইনভেন্টরি মেলানো এবং অনলাইন ট্র্যাকিং ও স্টক রেজিস্টারে সঠিক তথ্য সংরক্ষণ করা।
- স্টক অডিট ও ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট: ওয়্যারহাউসে সংরক্ষিত পণ্যের নিয়মিত ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট ও স্টক অডিট পরিচালনা করা, যাতে কোনো ধরনের গরমিল না থাকে এবং স্বচ্ছতা বজায় থাকে।
- লজিস্টিকস ও মালামাল বিতরণ সমন্বয়: সময়মতো প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে পরিবহন ব্যবস্থাপনা, মালামাল বিতরণ, ইক্যুইপমেন্ট মোবিলাইজেশন এবং ডেলিভারি ট্র্যাকিং সংক্রান্ত লজিস্টিকস কার্যক্রম সমন্বয় করা।
- লজিস্টিকস নথিপত্র সংরক্ষণ: ম্যাটেরিয়াল ইউটিলাইজেশন রিপোর্ট, স্টক মুভমেন্ট রিপোর্ট, গেট পাস, গুডস রিসিভ নোট (GRN)-সহ লজিস্টিকস সম্পর্কিত প্রয়োজনীয় ডকুমেন্টেশন প্রস্তুত ও সংরক্ষণ করা।
- সংগ্রহ পরিকল্পনা ও প্রোকিউরমেন্ট সাপোর্ট: ভবিষ্যতে প্রয়োজনীয় মালামালের চাহিদা পূর্বাভাস দেওয়া, স্টক লেভেল মনিটর করা এবং মালামালের সংকট এড়াতে প্রোকিউরমেন্ট ও লজিস্টিকস টিমের সাথে সমন্বয় রাখা।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিসে (এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, আউটলুক) দক্ষতা। ইআরপি (ERP) এবং অনলাইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জ্ঞান। ওয়্যারহাউস ও স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে জ্ঞান। গুগল ওয়ার্কস্পেস (গুগল শিটস, ডকস, ফর্মস, ড্রাইভ)-এ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।



!doctype>
কোন মন্তব্য নেই