Breaking News

অভিজ্ঞতা ছাড়াই ১৫০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ Shohoj Solution



প্রাণ গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার

লোকবল নিয়োগ: ১৫০ জন

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা আরো অনুযায়ী অন্যান্য সুবিধাদি। ছয় মাস পর পদটি হবে টেরিটরি সেলস ম্যানেজার।



চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • সেলস স্ট্র্যাটেজি ও ফোরকাস্ট বাস্তবায়ন: কোম্পানির বিক্রয় পরিকল্পনা এবং কৌশলসমূহ মাঠে সঠিকভাবে বাস্তবায়ন করা।
  • সুপারভাইজার ও এসআর (SR)-দের সাথে সমন্বয়: সুপারভাইজারকে কাজে সার্বিক সহায়তা করা এবং সেলস রিপ্রেজেন্টেটিভ (SR)-দের সাথে যৌথভাবে কাজ পরিচালনা করা।
  • টেরিটরি সেলস টার্গেট অর্জন: নির্ধারিত ভৌগোলিক এলাকায় কোম্পানির দেওয়া বিক্রয় লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন নিশ্চিত করা।
  • প্রমোশনাল কার্যক্রম পরিচালনা: সমস্ত ট্রেড প্রমোশন, অফার এবং ব্র্যান্ডিং কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে সম্পন্ন করা।
  • প্রতিযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ ও রিপোর্ট প্রদান: বাজারে প্রতিযোগীদের নতুন অফার, দাম ও কৌশল মনিটর করা এবং নিয়মিত কর্তৃপক্ষকে রিপোর্ট করা।
  • ডিও (DO) প্রস্তুতকরণ ও ডিলার ডেলিভারি: ডেলিভারি অর্ডার বা ডিও (DO) সম্পন্ন করা এবং ডিলারদের মাধ্যমে সময়মতো প্রডাক্ট ডেলিভারি নিশ্চিত করা।
  • ডিস্ট্রিবিউশন চ্যানেল বিশ্লেষণ: বর্তমান ডিস্ট্রিবিউশন চ্যানেলের কার্যকারিতা এবং নতুন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরির সুযোগগুলো পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা।
  • পণ্যের সহজলভ্যতা ও ভিজিবিলিটি সুনিশ্চিতকরণ: রিটেইল বা খুচরা দোকানে প্রডাক্টের পর্যাপ্ত স্টক এবং আকর্ষণীয় প্রদর্শন নিশ্চিত করা।
  • নতুন মার্কেট তৈরি ও সম্প্রসারণ: ব্যবসা প্রসারের লক্ষ্যে নিয়মিত নতুন মার্কেট ও বিক্রয়কেন্দ্র খুঁজে বের করা এবং নতুন কাস্টমার বেইজ তৈরি করা। 



শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা বিএসসি/এমএসসি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

আবেদনের শেষ সময়: ০৩ নভেম্বর ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই