চাকরি দেবে ওয়ালটন, আছে ওভারটাইম ভাতা Shohoj Solution
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এসি সেলস অ্যান্ড সার্ভিস বিভাগ মার্কেট মনিটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: মার্কেট মনিটর
বিভাগ: এসি সেলস অ্যান্ড সার্ভিস
পদসংখ্যা: ০২টি
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ওভারটাইম ভাতা, টি/এ, ডি/এ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, উৎসাহমূলক ভাতা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- কৌশলগত মার্কেট ভিজিট ও নতুন ক্লায়েন্ট অনবোর্ডিং: ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং গ্রাহক ভিত্তি সম্প্রসারণের লক্ষ্যে কৌশলগতভাবে মাঠপর্যায়ে মার্কেট ভিজিট করা এবং নতুন ডাইরেক্ট-সেলস ক্লায়েন্ট ও ব্যবসায়িক অংশীদারদের যুক্ত করা।
- ক্লায়েন্ট ভিজিট ও প্রতিযোগী তথ্য বিশ্লেষণ: কর্পোরেট ও অন্যান্য ক্লায়েন্টদের প্রতিষ্ঠান সরাসরি পরিদর্শনের মাধ্যমে তাদের কাজের প্রয়োজনীয়তা মূল্যায়ন করা; পাশাপাশি ব্যবসায়িক কৌশল নিখুঁত করতে প্রতিযোগীদের তথ্য (যেমন: পণ্যের দাম, সেবার মান এবং রুট সম্পর্কিত আপডেট) নিয়মিত সংগ্রহ ও বিশ্লেষণ করা।
- নতুন বাজার ও ভৌগোলিক অঞ্চল চিহ্নিতকরণ: ব্যবসায়িক পরিধি বাড়াতে এবং মার্কেট শেয়ার বৃদ্ধি করতে সম্ভাবনাময় অব্যবহৃত ভৌগোলিক অঞ্চল ও উদীয়মান বাজার খাতসমূহ চিহ্নিত করে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের উপযোগী তথ্য প্রদান করা।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: গ্রাহকের কর্মস্থল বা করপোরেট অফিসে পরিদর্শন এবং ব্যবসায়িক কৌশল-বাজার সম্প্রসারণে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর
আবেদনের শেষ সময়: ০৬ আগস্ট ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই