Breaking News

এসিআই মটরসের নিয়োগ বিজ্ঞপ্তি, ফ্রেশার প্রার্থীদের আবেদন Shohoj Solution



এসিআই মটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ইয়ামাহা ব্র্যান্ডের এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য 'এক্সিকিউটিভ' পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মটরস লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ, এক্সচেঞ্জ প্রোগ্রাম (ইয়ামাহা)

পদসংখ্যা: নির্ধারিত নয়

অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর (ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে)

অন্যান্য সুবিধাসমূহ:

  • বার্ষিক বেতন পর্যালোচনা।
  • ২টি উৎসব বোনাস।
  • দুপুরের খাবারের ওপর আংশিক ভর্তুকি।
  • মেডিকেল অ্যালাউন্স, মোবাইল বিল, ইনস্যুরেন্স, প্রফিট শেয়ার ও গ্র্যাচুইটি।
  • প্রভিডেন্ট ফান্ড।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

বয়স: ২২ থেকে ৩০ বছর

চাকরির দায়িত্বসমূহ:

  • ইয়ামাহা মোটরসাইকেলের এক্সচেঞ্জ প্রোগ্রামের সমন্বয় করা।
  • এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য একটি নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করা।
  • এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য কার্যকর প্রমোশনাল পরিকল্পনা ও কৌশল তৈরি করা।
  • বাজারের চাহিদার ভিত্তিতে প্রমোশনাল উপকরণের আইডিয়া প্রদান করা।
  • প্রতিযোগীদের কৌশল পর্যবেক্ষণ করে নিজস্ব কৌশল তৈরি করা।
  • মাসিক মোটরসাইকেল এক্সচেঞ্জ টার্গেট অর্জন করা।
  • নিয়মিত ফিল্ড ভিজিট করে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও নেটওয়ার্ক পার্টনারদের সাথে সমন্বয় নিশ্চিত করা।
  • এক্সচেঞ্জ প্রোগ্রামের স্বচ্ছতা বজায় রাখতে সব ডকুমেন্টেশন রক্ষণাবেক্ষণ করা।
  • এক্সচেঞ্জ প্রোগ্রাম ত্বরান্বিত করতে মিটিং, প্রশিক্ষণ ও ক্যাম্পেইন আয়োজন করা।



শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: অটোমোবাইল খাতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। মোটরসাইকেল ডিলার, ব্যবহৃত বাইক ট্রেডার ও ওয়ার্কশপের সাথে সুসম্পর্ক থাকা বাড়তি সুবিধা হিসেবে গণ্য হবে। মোটরসাইকেল চালানো জানতে হবে। চমৎকার যোগাযোগ দক্ষতা ও রিপোর্টিংয়ে পারদর্শী হতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ জুলাই ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই