অভিজ্ঞতা ছাড়া কর্মী নেবে আরএফএল, ২২ বছর হলেই আবেদন Shohoj Solution
আরএফএল গ্রুপ তাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড 'রিগাল ফার্নিচার'-এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'এমটিও - আর্কিটেক্ট' পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ (রিগাল ফার্নিচার)
পদের নাম: এমটিও
পদসংখ্যা: ১০ জন
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
অন্যান্য সুবিধাসমূহ:
- আবাসন সুবিধা।
- বার্ষিক বেতন পর্যালোচনা।
- ২টি উৎসব বোনাস।
- দুপুরের খাবার ও রাতের খাবারের ওপর আংশিক ভর্তুকি।
- মোবাইল বিল, ট্যুর অ্যালাউন্স ও প্রভিডেন্ট ফান্ড।
- লিভ এনক্যাশমেন্ট এবং প্রমসিং ক্যারিয়ার পাথ।
- প্রাণ-আরএফএল আউটলেটে ডিসকাউন্টসহ ক্রেডিট পারচেজ সুবিধা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: নারায়ণগঞ্জ (আরএমআইএল ফ্যাক্টরি)
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়স: সর্বনিম্ন ২২ বছর
চাকরির দায়িত্বসমূহ:
- বাজারের চাহিদা ও ট্রেন্ড অনুযায়ী নতুন ফার্নিচার ডিজাইনের পরিকল্পনা ও উন্নয়ন করা।
- কনসেপ্ট স্কেচ, ২ডি ড্রয়িং, ৩ডি মডেল, রেন্ডারিং এবং প্রোডাকশনের জন্য টেকনিক্যাল ড্রয়িং প্রস্তুত করা।
- ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে ক্যাড (CAD) মডেল তৈরি ও মেইনটেইন করা।
- প্রোডাকশন টিমের সাথে সমন্বয় করে পণ্যের ডিজাইন উৎপাদন-উপযোগী করা।
- পণ্যের স্পেসিফিকেশন, ম্যাটেরিয়াল সিলেকশন, মাত্রা ও ফিনিশিং স্ট্যান্ডার্ড নির্ধারণ করা।
- প্রোটোটাইপ তৈরি, স্যাম্পলিং, টেস্টিং এবং ডিজাইন ভ্যালিডেশন কার্যক্রমে সমন্বয় করা।
- ব্যবসায়িক উন্নয়ন ও সেলস টিমের সাথে কাজ করে গ্রাহকের আইডিয়াকে পণ্যে রূপান্তর করা।
- বিদ্যমান ফার্নিচারের ডিজাইন মানোন্নয়ন ও কার্যকারিতা বাড়ানো।
শিক্ষাগত যোগ্যতা: আর্কিটেকচার বিষয়ে বিএসসি ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: আর্ট স্কেচ, সৃজনশীল ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন এবং স্ট্রাকচারাল ডিজাইনে পারদর্শী হতে হবে। চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
আবেদনের শেষ সময়: ২৯ জুলাই ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই