Breaking News

আড়ংয়ে জব সার্কুলার, অনলাইনে দ্রুত আবেদন করুন Shohoj Solution



আড়ং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটির আইটি বিভাগ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার 

বিভাগ: আইটি

পদসংখ্যা: নির্ধারিত নয়

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাদি।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • নিরবচ্ছিন্ন আইটি অপারেশন নিশ্চিত করতে র্যাক অপ্টিমাইজেশন , স্ট্রাকচার্ড ক্যাবলিং এবং পাওয়ার ডিস্ট্রিবিউশনসহ নেটওয়ার্কের ফিজিক্যাল ও লজিক্যাল লেআউট ডিজাইন এবং বাস্তবায়ন করা।
  • সার্ভার, নেটওয়ার্কিং ইকুইপমেন্ট (রাউটার, সুইচ), পাওয়ার সিস্টেম এবং সংশ্লিষ্ট অন্যান্য হার্ডওয়্যারের এন্ড-টু-এন্ড (শুরু থেকে শেষ পর্যন্ত) ইনস্টলেশন ও কমিশনিং বা সচল করার কাজ পরিচালনা করা।
  • উচ্চ প্রাপ্যতা বজায় রাখতে নেটওয়ার্কিং ডিভাইস এবং অনলাইন ইউপিএস (UPS) সিস্টেমসহ পাওয়ার ইকুইপমেন্টের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আপগ্রেড সম্পন্ন করা।
  • ফিজিক্যাল আইটি ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো যেন যথাযথ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, নিরাপত্তা নীতিমালা এবং কর্পোরেট সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস মেনে চলে তা নিশ্চিত করা।
  • নেটওয়ার্কের কানেক্টিভিটি সমস্যা, হার্ডওয়্যার ফেইলিওর এবং পারফরম্যান্সের ধীরগতি দূর করতে লেভেল ১ এবং লেভেল ২ পর্যায়ের ট্রাবলশুটিং করা, যাতে প্রাতিষ্ঠানিক কার্যক্রম ব্যাহত না হয়।
  • নেটওয়ার্ক ডাউন হওয়া , হার্ডওয়্যার নষ্ট হওয়া কিংবা অতিরিক্ত তাপজনিত সমস্যার মতো যেকোনো জরুরি পরিকাঠামো সংকটে প্রধান কারিগরি ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করা।
  • আইটি ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত বিভিন্ন প্রজেক্ট নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সঠিক পরিধিতে সম্পন্ন করার জন্য থার্ড-পার্টি ভেন্ডর বা সরবরাহকারীদের সাথে প্রয়োজনীয় সমন্বয় করা।
  • নেটওয়ার্কের লেআউট ডায়াগ্রাম, আইটি অ্যাসেট বা সম্পদের তালিকা এবং অপারেশনাল প্রসিডিউরের বিস্তারিত ও নির্ভুল ডকুমেন্টেশন তৈরি ও সংরক্ষণ করা।
  • প্রতিষ্ঠানের ব্যবসায়িক চাহিদার সাথে নেটওয়ার্ক অবকাঠামোর সামঞ্জস্য বজায় রাখতে আইটির অন্যান্য ক্রস-ফাংশনাল টিম এবং বিজনেস স্টেকহোল্ডারদের সাথে নিবিড়ভাবে কাজ করা।
  • কোম্পানির বিভিন্ন সাইট বা লোকেশনে সরাসরি উপস্থিত হয়ে নেটওয়ার্ক উপাদানগুলো অডিট করা, নতুন ডিভাইস স্থাপন করা এবং সার্বিক অবকাঠামো সরাসরি তদারকি করার জন্য প্রয়োজনে ভ্রমণ করা।



শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: নেটওয়ার্ক ও পাওয়ার হার্ডওয়্যারের জীবনচক্র ও অপসারণ ব্যবস্থাপনায় দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর

আবেদনের শেষ সময়: ১৮ জুলাই ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই