প্রাণ গ্রুপে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ Shohoj Solution
প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার - কি অ্যাকাউন্টস (এক্সপোর্ট)' পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার - কি অ্যাকাউন্টস (এক্সপোর্ট)
পদসংখ্যা: নির্ধারিত নয়
অভিজ্ঞতা: সর্বোচ্চ ১ বছর (ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে)
অন্যান্য সুবিধাসমূহ:
- বার্ষিক বেতন পর্যালোচনা।
- ২টি উৎসব বোনাস।
- পারফরম্যান্স বোনাস।
- দুপুরের খাবারের ওপর আংশিক ভর্তুকি।
- মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, ইনস্যুরেন্স ও গ্র্যাচুইটি।
- কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী - পুরুষ
বয়স: ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: নাটোর, রাজশাহী
চাকরির দায়িত্বসমূহ:
- নির্ধারিত এক্সপোর্ট কি অ্যাকাউন্টস পরিচালনা ও তাদের সাথে সম্পর্ক উন্নয়নে সহায়তা করা।
- আন্তর্জাতিক ক্রেতাদের অর্ডার, পণ্যের স্পেসিফিকেশন, ডেলিভারি সময়সূচি এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী সমন্বয় করা।
- কোটেশন, পার্চেস অর্ডার, চুক্তি এবং এক্সপোর্ট ডকুমেন্টেশন তৈরিতে সহায়তা ও ফলোআপ করা।
- সময়মতো অর্ডার পূরণের জন্য প্রোডাকশন, সাপ্লাই চেইন, কোয়ালিটি অ্যাসিওরেন্স, কমার্শিয়াল এবং লজিস্টিকস টিমের সাথে সমন্বয় করা।
- অর্ডার কনফার্মেশন থেকে শিপমেন্ট পর্যন্ত কার্যক্রম মনিটর করা এবং অপারেশনাল সমস্যার সমাধান করা।
- সেলস পূর্বাভাস, কাস্টমার রিপোর্ট, শিপমেন্ট স্ট্যাটাস আপডেট এবং অ্যাকাউন্ট পারফরম্যান্স রিপোর্ট তৈরি করা।
- অ্যাকাউন্ট পারফরম্যান্স উন্নত করতে গ্রাহকের চাহিদা, বিক্রির প্রবণতা এবং বাজারের সুযোগ বিশ্লেষণ করা।
- গ্রাহকদের অভিযোগ আমলে নেওয়া এবং সময়মতো সমাধান নিশ্চিত করা।
- কোম্পানির নীতি এবং আন্তর্জাতিক এক্সপোর্ট স্ট্যান্ডার্ড মেনে চলা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর
অন্যান্য যোগ্যতা: চমৎকার যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং সাবলীল ইংরেজি বলার ও লেখার দক্ষতা থাকতে হবে। এমএস অফিস (এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট) চালনায় পারদর্শী হতে হবে। প্রার্থীদের ভিডিও সিভি সাবমিট করতে উৎসাহিত করা হচ্ছে।
আবেদনের শেষ সময়: ২৬ জুলাই ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই