ঢাকায় নিয়োগ দেবে শপআপ, থাকছে না বয়সসীমা Shohoj Solution
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: শপআপ
বিভাগের নাম: ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- আরটিজিএস, বিইএফটিএন, ফান্ড ট্রান্সফার, পেমেন্ট, কালেকশন এবং ব্যাংক রিকনসিলিয়েশন সহ দৈনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা।
- পর্যাপ্ত ফান্ডের প্রাপ্যতা নিশ্চিত করতে ক্যাশ ফ্লো, ব্যাংকের ব্যালেন্স এবং লিকুইডিটি বা তারল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা।
- ভেন্ডর, ইউটিলিটি , ভাড়া, ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য পরিচালনগত পেমেন্ট সময়মতো সম্পন্ন করা।
- ঋণ সুবিধা পরিচালনা করা, ঋণের শর্তাবলী পর্যবেক্ষণ করা এবং মূলধনী বিনিয়োগের জন্য প্রয়োজনীয় ফান্ডের সমন্বয় করা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ২ - ৪ বছর
আবেদনের শেষ সময়: ১৭ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই