নিয়োগ দেবে আকিজ বেকারস, কর্মস্থল ঢাকা Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বেকারস লিমিটেডে ‘ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ বেকারস লিমিটেড
বিভাগের নাম: সেলস অ্যাডমিন
পদের নাম: ডেপুটি ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- লেনদেনের ধারাবাহিকতা বজায় রাখতে সেলস অর্ডার, চুক্তি এবং ইনভয়েসের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেসিং বা প্রক্রিয়াকরণ তদারকি করা।
- সময়মতো অর্ডার ডেলিভারি নিশ্চিত করতে সেলস, অ্যাকাউন্টস, মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয় নিশ্চিত করা।
- প্রস্তাবনা বা প্রপোজাল তৈরির কাজে হেড অব সেলস-কে সহযোগিতা করা।
- উচ্চমানের সেবা এবং উৎপাদনশীলতা বজায় রাখতে সেলস অ্যাডমিন টিমের সদস্যদের কাজ তত্ত্বাবধান করা।
- ইআরপি সিস্টেমের মাধ্যমে বিক্রয় সংক্রান্ত তথ্য বা সেলস ডাটা পরিচালনা করা এবং সেলস টিমের পারফরম্যান্স রেকর্ড ট্র্যাক বা পর্যবেক্ষণ করা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমান
অভিজ্ঞতা: ৮ বছর
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই