আড়ংয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ, এইচএসসি পাসেই আবেদন Shohoj Solution
দেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং তাদের বিক্রয় কেন্দ্রে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন আউটলেটের জন্য 'অ্যাসিস্ট্যান্ট' পদে কর্মী নিয়োগ দিচ্ছে। যারা পড়াশোনার পাশাপাশি বা এইচএসসি শেষ করে একটি নামী প্রতিষ্ঠানে ক্যারিয়ার শুরু করতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। বিশেষ বিষয় হলো, এই পদে আবেদনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানি নিয়ম অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান পাস
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
চাকরির দায়িত্বসমূহ:
- কস্টিং টিম থেকে স্যাম্পলসহ রিকুইজিশন শিট গ্রহণ করে প্যাটার্ন তৈরির জন্য প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে যাচাই করা।
- ডিজাইন বা টেকনিক্যাল কোনো অসামঞ্জস্যতা দেখা দিলে তা দ্রুত সমাধানের জন্য কস্টিং টিম ও প্যাটার্ন মাস্টারের সাথে সমন্বয় করা।
- নির্ধারিত ডিজাইনের স্যাম্পল অনুযায়ী মূল প্যাটার্ন সংশ্লিষ্ট প্যাটার্ন মাস্টারের কাছ থেকে সংগ্রহ ও সংরক্ষণ করা।
- স্যাম্পলের সাথে প্যাটার্ন মিলিয়ে CAD সফটওয়্যারের মাধ্যমে সঠিকভাবে ডিজিটাইজিং ও বিভিন্ন সাইজে গ্রেডিং সম্পন্ন করা।
- প্রোডাকশন প্যাটার্ন প্লটার মেশিনে সঠিক মাপে প্রিন্ট করে প্রোডাকশন টিমের জন্য প্রস্তুত করা।
- প্রস্তুতকৃত প্যাটার্ন নির্ধারিত সময়ের মধ্যে আয়েশা আবেদ ফাউন্ডেশন (AAF) ও
- ইন্ডিভিজুয়াল প্রডিউসারদের (IP) নিকট পাঠানো এবং ডেলিভারি নিশ্চিত করা।
- বিভাগের দৈনন্দিন কার্যক্রম ও লক্ষ্যমাত্রা অর্জনে সুপারভাইজার এবং সহকর্মীদের প্রয়োজনীয় টেকনিক্যাল সহায়তা প্রদান করা।
- সেকশনের প্রয়োজনীয় কাগজ, সরঞ্জাম ও অন্যান্য উপকরণের হিসাব সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।
- প্রতিষ্ঠানের প্রয়োজনে সুপারভাইজার বা বিভাগীয় প্রধানের অর্পিত অন্যান্য কারিগরি দায়িত্ব যথাযথভাবে পালন করা।
- দক্ষ মার্কার তৈরির মাধ্যমে কাপড়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, ফ্যাব্রিক অপচয় কমানো এবং সাশ্রয়ী উৎপাদনে সহায়তা করা।
আবেদনের শেষ তারিখ: ১৮ মে ২০২৬
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই