নিয়োগ দেবে এসিআই, কর্মস্থল ঢাকা Shohoj Solution
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)
বিভাগের নাম: ডিজিটাল মার্কেটিং
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির দায়িত্বসমূহ:
- ফেসবুক, ইউটিউব, টিকটক, গুগল, ই-কমার্স এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে এসিআই হাইজিন ব্র্যান্ডগুলোর জন্য ডিজিটাল মার্কেটিং পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা।
- ব্র্যান্ড সচেতনতা, নতুন পণ্য বাজারে আনা, গ্রাহক সম্পৃক্ততা এবং বিক্রয় সহায়তার জন্য ডিজিটাল ক্যাম্পেইনগুলোর পরিকল্পনা ও পরিচালনা করা।
- অভ্যন্তরীণ টিম এবং এজেন্সিগুলোর সাথে কন্টেন্ট প্ল্যানিং, ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট, মিডিয়া বায়িং, বুস্টিং এবং ক্যাম্পেইন বাস্তবায়নের কাজগুলো সমন্বয় করা।
- ডিজিটাল বাজেটের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে ডিজিটাল ক্যাম্পেইনের পারফরম্যান্স, অডিয়েন্স এনগেজমেন্ট, রিচ, কনভার্সন এবং আরওআই পর্যবেক্ষণ করা।
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: সর্বনিম্ন ৩৫ বছর
আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ৪ বছর
কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে বিডিজবস ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই