১২ জনকে নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ Shohoj Solution
ভিভো বাংলাদেশে ‘এক্সিকিউটিভ’ পদে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২০ বছর হলেই আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ
বিভাগের নাম: ফাইন্যান্স
পদের নাম: এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১২ জন
চাকরির দায়িত্বসমূহ:
- ক্ষুদ্রঋণ, ব্যাংকিং এবং ইন্টারনেট ফাইন্যান্স খাতের ক্লায়েন্টদের সাথে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক তৈরি ও বজায় রাখা।
- নিয়মিত মিটিং, প্রেজেন্টেশন এবং ফলো-আপের মাধ্যমে ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখা।
- ক্ষুদ্রঋণ সেবার জন্য সম্ভাব্য নতুন গ্রাহক খুঁজে বের করা এবং তাদের এনরোল বা নিবন্ধন করা।
- টার্গেট কাস্টমারদের কাছে বিভিন্ন লোন প্রোডাক্ট এবং আর্থিক সলিউশনগুলো নিখুঁতভাবে উপস্থাপন করা।
- সম্ভাব্য পার্টনার এবং কাস্টমারদের কাছে কোম্পানির ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এবং সার্ভিসগুলোর সুবিধা তুলে ধরা।
অভিজ্ঞতা: ১ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২০-৩০ বছর
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
আবেদনের শেষ সময়: ৩ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই