ওয়ালটনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড-বিমা ও ভাতা Shohoj Solution
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সার্ভিস ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: সার্ভিস ইঞ্জিনিয়ার
বিভাগ: এসি, ভিআরএফ অ্যান্ড এইচভিএসি
পদসংখ্যা: ০১টি
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- ক্লায়েন্টদের মানসম্মত বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করতে পুরো সার্ভিস টিমকে নেতৃত্ব দেওয়া।
- টেকনিশিয়ানদের জটিল কারিগরি সমস্যায় সরাসরি সাপোর্ট দেওয়া এবং তাদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করা।
- নতুন মডেলের পিসিবি আপডেট বা টেকনিক্যাল পরিবর্তন সম্পর্কে সার্ভিস এক্সপার্ট এবং সেকশন ম্যানেজারদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া।
- রিপ্লেস হওয়া পিসিবি এবং অন্যান্য মেরামতযোগ্য পার্টসগুলো পুনরায় ঠিক করে ব্যবহারের উপযোগী করা।
- পণ্যের নিয়মিত কী কী সমস্যা হচ্ছে তার একটি 'ফল্ট রিপোর্ট' তৈরি করা এবং মূল ডিজাইন বা ইঞ্জিনিয়ারিং টিমকে তা জানানো।
- প্রয়োজনীয় স্পেয়ার পার্টসের আগাম পরিকল্পনা করা এবং ইনভেন্টরি বা স্টোর ট্রানজ্যাকশন তদারকি করা।
- বিভিন্ন সার্ভিস পয়েন্ট বা ব্রাঞ্চের স্টোরে স্পেয়ার পার্টস সরবরাহ নিশ্চিত করা।
- জরুরি সেবার জন্য সবসময় কিছু ব্যাকআপ প্রোডাক্ট এবং বাফার পার্টস মেইনটেইন করা।
- কর্পোরেট ক্লায়েন্টদের সার্ভিস তদারকি করা, প্রয়োজনে সাইট ভিজিট করা এবং তাদের প্রয়োজনীয় এক্সেসরিজ সরবরাহ করা।
- যেসব সেবার ওয়ারেন্টি নেই বা বাতিল হয়েছে, সেই বিলগুলো তৈরি করা এবং গ্লোবাল ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট সংগ্রহ করা।
- প্রতিটি প্রজেক্টের ডেইলি রিপোর্ট এবং যাবতীয় নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ করা।
- যেকোনো জরুরি সমস্যায় অপারেশন কো-অর্ডিনেটর এবং বিভাগীয় প্রধানের সাথে যোগাযোগ করে দ্রুত সমাধান বের করা।
- পণ্যের মান আরও উন্নত করার সুযোগ খুঁজতে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা।
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা/ স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিংয়ে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই