নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, থাকবে অনেক সুবিধা Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘আউটলেট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
বিভাগের নাম: ডেইলি শপিং
পদের নাম: আউটলেট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধাসমূহ:
মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড
দুপুরের খাবারের সুবিধা: আংশিক ভর্তুকিযুক্ত
বেতন পর্যালোচনা: বার্ষিক
উৎসব বোনাস: ২
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
চাকরির দায়িত্বসমূহ:
- দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সরাসরি ভূমিকা রাখা।
- আউটলেটের প্রতিদিনের খরচ এবং আয়ের সঠিক হিসাব রাখা এবং রিপোর্ট তৈরি করা।
- আউটলেটের কর্মীদের প্রতিদিনের কাজের দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং তদারকি করা।
- নতুন কর্মীদের ওরিয়েন্টেশন এবং নিয়মিত অন-দ্য-জব ট্রেনিং প্রদান করা। বিশেষ করে সেলস স্কিল, কাস্টমার সার্ভিস এবং মার্চেন্ডাইজিংয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া।
- নিয়মিত মিটিংয়ের আয়োজন করা যাতে টিমের সমস্যা এবং নতুন আপডেটগুলো নিয়ে আলোচনা করা যায়।
- আউটলেটের মান বজায় রাখার জন্য নতুন পলিসি বা কার্যপ্রণালী তৈরি করা এবং তা বাস্তবায়নে কঠোর থাকা।
- কাস্টমার সার্ভিসের মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবসায়িক কৌশল নির্ধারণ করা।
- পণ্যগুলো এমনভাবে সাজিয়ে রাখা যেন কাস্টমারদের নজরে পড়ে এবং স্টক বা ডিমান্ড অনুযায়ী আগেভাগেই পণ্যের চাহিদা জানানো।
- আউটলেটের ভেতর এবং বাহিরের অংশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখা নিশ্চিত করা।
- কাস্টমারদের যেকোনো প্রশ্ন বা অভিযোগ অত্যন্ত বিনয়ের সাথে শোনা এবং দ্রুত সমাধান করা।
- কাস্টমারদের মতামত সংগ্রহ করা এবং সেই অনুযায়ী আউটলেটের প্রয়োজনীয় পরিবর্তন বা উন্নতির সুপারিশ করা।
- আউটলেটের ক্যাশ লেনদেনে সহায়তা করা এবং দিনশেষে হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ৩ বছর
আবেদনের শেষ সময়: ২৭ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই