নিয়োগ নেবে ওয়ালটন, কর্মস্থল ঢাকা Shohoj Solution
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘ন্যাশনাল সার্ভিস ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ন্যাশনাল সার্ভিস ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- বর্তমান কাজের পদ্ধতিতে কোথায় কোথায় উন্নতির সুযোগ আছে তা খুঁজে বের করা এবং ম্যানেজমেন্টের জন্য প্রয়োজনীয় পরামর্শ তৈরি করা।
- কাস্টমার সার্ভিস এবং ইন্টারনাল প্রসেসগুলোকে আরও সহজ ও উন্নত করার জন্য নতুন নতুন উদ্ভাবনী ধারণা কাজে লাগানো।
- যেকোনো সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধানের জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরিতে টিমকে নেতৃত্ব দেওয়া।
- প্রোজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব নেওয়া এবং সৃজনশীল উপায়ে দ্রুত সমস্যার সমাধান করা।
- জটিল তথ্য বা আইডিয়াগুলোকে সহজভাবে উপস্থাপনের জন্য সহজবোধ্য ফ্রেমওয়ার্ক এবং ফরম্যাট তৈরি করা।
- কোন কোন পদ্ধতি কাজ করছে না বা ব্যর্থ হয়েছে, তার ওপর বিস্তারিত রিপোর্ট তৈরি করা যাতে ভুলের পুনরাবৃত্তি না হয়।
- সার্ভিস প্রসেসগুলোকে ম্যানুয়ালের পরিবর্তে অটোমেটেড করা,পরিচালনা এবং লিড নার্চারিং নিশ্চিত করা।
- তৃতীয় পক্ষের মার্কেটিং এজেন্সিগুলোর সাথে আলোচনা এবং সমন্বয় বজায় রাখা।
- টিমের সার্ভিস বাজেট পরিচালনা করা।
- টিমের প্রতিটি কাজের বিপরীতে কতটুকু ইনভেস্ট করা হলো এবং তার বিপরীতে কতটুকু লাভ আসলো তা নিখুঁতভাবে হিসাব করা।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
আবেদনের শেষ সময়: ৯ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই