স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকায় Shohoj Solution
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কমার্শিয়াল (ক্যাশ ইন্সেন্টিভ) বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: কমার্শিয়াল (ক্যাশ ইন্সেন্টিভ)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৩ বছর
কর্মস্থল: ঢাকা (উত্তরা)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
চাকরির দায়িত্বসমূহ
- ডকুমেন্ট তৈরি: বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ক্যাশ ইনসেনটিভ দাবির জন্য প্রয়োজনীয় সকল এক্সপোর্ট ডকুমেন্ট (যেমন: ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং) প্রস্তুত ও যাচাই করা।
- সঠিকতা নিশ্চিত করা: প্রতিটি কাগজের তথ্য যেন নির্ভুল থাকে তা নিশ্চিত করা, যাতে পরবর্তীতে কোনো আইনি বা অডিট জটিলতা না হয়।
- আবেদন জমা: ক্যাশ ইনসেনটিভের আবেদনগুলো সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেওয়া।
- সার্টিফিকেট সংগ্রহ: ব্যাংক থেকে প্রয়োজনীয় PRC (Proceeds Realization Certificate) এবং BTB (Back-to-Back) এলসি সার্টিফিকেটসহ অন্যান্য সহায়ক কাগজপত্র সংগ্রহ করা।
- সংস্থার সাথে লিয়াজোঁ: অনুমোদন বা অডিট সংক্রান্ত কাজের জন্য BGMEA, BKMEA, বা BTMA-এর মতো অ্যাসোসিয়েশনগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখা।
- ব্যাংক ও অডিটর: ব্যাংক কর্মকর্তা এবং এক্সটার্নাল অডিটরদের সাথে সমন্বয় করা যাতে আবেদনের ফাইলগুলো দ্রুত অনুমোদিত হয়।
- অংক কষা: সরকারি সার্কুলার অনুযায়ী একটি শিপমেন্টের বিপরীতে কত টাকা ইনসেনটিভ পাওয়ার যোগ্য (Eligible Amount), তা নির্ভুলভাবে ক্যালকুলেশন করা।
- রেকর্ড সংরক্ষণ: প্রতিটি শিপমেন্ট এবং ক্লেইম স্ট্যাটাস (কোন ফাইল কোন অবস্থায় আছে) ট্র্যাকিং করার জন্য বিস্তারিত ডাটাবেস বা রেকর্ড মেইনটেইন করা।
- বাংলাদেশ ব্যাংক সার্কুলার: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলার বা নিয়মকানুন সম্পর্কে আপডেট থাকা এবং তা মেনে চলা।
- অডিট কুয়েরি: অডিটের সময় কোনো প্রশ্ন বা আপত্তি উঠলে তার সঠিক ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সমাধান করা, যাতে দ্রুত টাকা ছাড় (Disbursement) হয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/এমবিএ
অন্যান্য যোগ্যতা: টেক্সটাইল শিল্পে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৭ বছর
আবেদনের শেষ সময়: ০১ এপ্রিল ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই