Breaking News

এসএসসি/এইচএসসি পাসে জনবল নেবে যমুনা গ্রুপ Shohoj Solution

 


শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপে ‘এসি সার্ভিস টেকনিশিয়ান’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা অথবা এইচএসসি/এসএসসি পাস হতে হবে। যে কোনো বয়সের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ

পদের নাম: এসি সার্ভিস টেকনিশিয়ান

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা অথবা এইচএসসি/এসএসসি



চাকরির দায়িত্বসমূহ:

  • এসির কার্যক্ষমতা ঠিক রাখতে নিয়মিত সার্ভিসিং এবং মেইনটেইনেন্স করা।
  • এসি কেন ঠান্ডা হচ্ছে না বা কেন শব্দ হচ্ছে—এমন সব কারিগরি সমস্যা বা ফল্ট খুঁজে বের করা।
  • ত্রুটিপূর্ণ পার্টস পরিবর্তন বা মেরামতের মাধ্যমে এসি পুনরায় সচল করা।
  • এসিতে হিমায়ক বা গ্যাস কমে গেলে তা পুনরায় চার্জ করা।
  • এসির ইনডোর বা আউটডোর ইউনিটে কোথাও লিক আছে কি না তা পরীক্ষা করা এবং লিক বন্ধ করা।
  • এসির সার্কিট, ওয়্যারিং বা ইলেকট্রিক্যাল লাইনের প্রাথমিক সমস্যাগুলো সমাধান করা।
  • এসির ফিল্টার, কুলিং কয়েল এবং কনডেন্সার ফ্যান নিয়মিত পরিষ্কার করা।

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: যে কোনো স্থান

অভিজ্ঞতা: ১-৩ বছর

আবেদনের শেষ সময়: ৯ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই