১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ Shohoj Solution
সম্প্রতি প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার
লোকবল নিয়োগ: ১০০ জন
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং আরো অন্যান্য সুবিধাসমূহ কোম্পানির নীতিমালা অনুযায়ী।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- কোম্পানির নির্ধারিত সেলস ফোরকাস্ট (পূর্বাভাস) এবং বিক্রয় কৌশলগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা।
- আপনার নির্ধারিত নির্দিষ্ট এলাকায় মাসিক ও বাৎসরিক বিক্রয় লক্ষ্যমাত্রা সফলভাবে পূরণ করা।
- আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাজে সহায়তা করা এবং মাঠ পর্যায়ের সেলস রিপ্রেজেন্টেটিভদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা।
- টিমের সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে বিক্রয় প্রক্রিয়াকে গতিশীল রাখা।
- নিয়মিত ডিও কাটা এবং ডিলাররা সময়মতো পণ্য পাচ্ছে কি না, তা তদারকি করা।
- বর্তমান ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো কতটা কার্যকর তা বিশ্লেষণ করা এবং নতুন ডিস্ট্রিবিউশন পয়েন্ট তৈরির সুযোগ খোঁজা।
- কোম্পানির বিভিন্ন অফার বা প্রচারণামূলক কার্যক্রমগুলো নিয়ম অনুযায়ী বাজারে কার্যকর করা।
- দোকানে দোকানে যেন কোম্পানির পণ্য সবসময় পাওয়া যায় এবং পণ্যগুলো যেন কাস্টমারের চোখে পড়ার মতো জায়গায় সাজানো থাকে, তা নিশ্চিত করা।
- প্রতিযোগীরা বাজারে কী করছে বা কী ধরনের অফার দিচ্ছে, তা নিয়মিত মনিটর করা এবং কর্তৃপক্ষকে রিপোর্ট করা।
- প্রতিনিয়ত নতুন নতুন এলাকা বা মার্কেট খুঁজে বের করা এবং সেখানে কোম্পানির ব্যবসার পরিধি বাড়ানো।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা এমএসসি/বিএসসি
অন্যান্য যোগ্যতা: প্রচারমূলক কার্যক্রম ও বিক্রয় কৌশল বাস্তবায়নে দক্ষতা
আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই