Breaking News

সুলতান’স ডাইনে চাকরি, ইনক্রিমেন্ট পাবেন প্রতি বছর Shohoj Solution



দেশের জনপ্রিয় রেস্তোরাঁ সুলতান’স ডাইন সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রেস্তোরাঁটি ম্যানেজার (শাখা পরিচালনা) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন 

পদের নাম: ম্যানেজার (শাখা পরিচালনা) 

লোকবল নিয়োগ: ০৫ জন 

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ সুবিধা।


 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: রেস্তোরাঁয় 

বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর 

কর্মস্থল: যেকোনো স্থানে 

বেতন: ২৫ থেকে ৩০ হাজার টাকা (মাসিক) 

চাকরির দায়িত্বসমূহ:

  • পুরো ফ্লোরের কার্যক্রম এমনভাবে পরিচালনা করা যাতে আগত অতিথিরা বা ভিজিটররা শুরু থেকেই সঠিক সম্মান ও সেবা পায়।
  • কাস্টমারদের এমন চমৎকার সেবা প্রদান করা যা তাদের সন্তুষ্টি বাড়াবে এবং তাদের বারবার ফিরে আসতে উৎসাহিত করবে।
  • ওয়েটার এবং অন্যান্য ফ্লোর স্টাফদের পজিটিভ মাইন্ডসেট নিয়ে পরিচালনা করা এবং তাদের কাজের উৎসাহ দেওয়া।
  • কাস্টমারদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং তাদের সাথে সহযোগিতামূলক আচরণ করা।
  • বড় কোনো গ্রুপ বা কর্পোরেট কাস্টমারদের থেকে বড় অর্ডার নেওয়া এবং প্রফেশনাল আচরণের মাধ্যমে তা পরিবেশন নিশ্চিত করা।
  • ক্যাটারিং বা বিশেষ ইভেন্টের সময় খাবারের মান ও সার্ভিসের সঠিক শৃঙ্খলা বজায় রাখা।
  • রেস্টুরেন্টে যখন অনেক ভিড় থাকে, তখন মাথা ঠাণ্ডা রেখে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকা এবং ভিড় সামলানো।
  • কাস্টমারদের কোনো অভিযোগ বা ফ্লোরের কোনো সমস্যা তৈরি হলে তাৎক্ষণিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে তা সমাধান করা।



শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: রেস্তোরাঁ/হোটেলে ম্যানেজার হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৬ 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই