Breaking News

সেলস অফিসার নেবে স্কয়ার ফুড, এসএসসি পাসেই আবেদন Shohoj Solution

 


স্কয়ার গ্রুপের স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘সেলস অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: সেলস অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক

অভিজ্ঞতা: ১ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

বেতন: আলোচনা সাপেক্ষে



চাকরির দায়িত্বসমূহ:

  • খুচরা বিক্রেতা এবং সাধারণ ক্রেতাদের জন্য কোম্পানি যেসব অফার বা বোনাস ঘোষণা করবে, সেগুলো সঠিকভাবে মাঠে পৌঁছে দেওয়া এবং বাস্তবায়ন করা।
  • দোকানিদের নতুন অফার সম্পর্কে বুঝিয়ে বলা যাতে তারা পণ্যটি বেশি করে কিনতে আগ্রহী হয়।
  • কোম্পানির দেওয়া স্থায়ী রুট প্ল্যান বা অনুযায়ী প্রতিদিন নির্ধারিত দোকানগুলোতে ভিজিট করা।
  • কাস্টমার বা দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নিশ্চিত করা।
  • সংগৃহীত অর্ডারগুলো যাতে ডিস্ট্রিবিউটরের ডেলিভারি ম্যানরা সময়মতো দোকানে পৌঁছে দেয় তা তদারকি ও নিশ্চিত করা।

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ২৯ বছর

কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের শেষ সময়: ১২ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


কোন মন্তব্য নেই