Breaking News

নিয়োগ দেবে ব্র্যাক, থাকবে অনেক সুবিধা Shohoj Solution



বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে ‘ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

বিভাগের নাম: ইনকোয়ারি, এইচসিএমপি

পদের নাম: ডেপুটি ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

অন্যান্য সুবিধাসমূহ:

মোবাইল বিল ,সাপ্তাহিক ২টি ছুটি ,উৎসব বোনাস ,স্বাস্থ্য ও জীবন বীমা ,পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি,অন্যান্য প্রতিষ্ঠানের নীতি অনুসারে।



বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: কক্সবাজার

চাকরির দায়িত্বসমূহ:

  • অভিযোগপত্র যাচাই করে ঝুঁকির মাত্রা বোঝা এবং তদন্তের জন্য চেকলিস্ট ও প্রশ্নমালা তৈরি করা।
  • কোন কোন দলিলপত্র সংগ্রহ করতে হবে এবং কাদের সাক্ষাৎকার নিতে হবে, তার একটি তালিকা করা।
  • গোপনীয়তা বজায় রেখে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নিরপেক্ষভাবে প্রকৃত ঘটনা খুঁজে বের করা।
  • ঘটনার স্বচ্ছতা বজায় রাখতে সাক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিত জবানবন্দি এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা।
  • তদন্তের কাজে প্রয়োজনীয় সহায়তার জন্য সংশ্লিষ্ট ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ রাখা।
  • তদন্তের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খসড়া এবং চূড়ান্ত রিপোর্ট তৈরি করা।
  • তদন্তে দোষী সাব্যস্ত হলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 'কারণ দর্শানোর নোটিশ' বা শো-কজ লেটার তৈরিতে সহায়তা করা।
  • ফাইনাল রিপোর্ট ম্যানেজারের কাছে জমা দেওয়া এবং ফোরামে তথ্য-প্রমাণসহ তদন্তের ফলাফল উপস্থাপন করা।
  • ওমবাডসম্যান শুনানিতে সক্রিয় ভূমিকা রাখা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
  • টিমের প্রয়োজনে অন্যদের তদন্ত রিপোর্ট যাচাই বা রিভিউ করা।



শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ডিপ্লোমা অথবা স্নাতকোত্তর

অভিজ্ঞতা: ৩ বছর

আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই