এসিআই মোটরসে চাকরি, প্রতি বছর বেতন বাড়বে ইনক্রিমেন্টে Shohoj Solution
এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড সার্ভিস জেবিএল বিভাগ ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড
পদের নাম: ইঞ্জিনিয়ার
বিভাগ: সেলস অ্যান্ড সার্ভিস জেবিএল
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল ভাতা, মোবাইল বিল, লাভের ভাগ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
চাকরির দায়িত্বসমূহ:
- কর্পোরেট, কমার্শিয়াল বা প্রাতিষ্ঠানিক সাইটে অডিও সরঞ্জাম স্থাপন , চালু এবং পরীক্ষা করা।
- গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সাউন্ড সিস্টেমের ডিজাইন এবং টেকনিক্যাল সলিউশন তৈরি করা।
- বিক্রয় পূর্ববর্তী এবং পরবর্তী কারিগরি বিষয়ে গ্রাহককে সহায়তা দেওয়া।
- সাউন্ড সিস্টেমের সমস্যা খুঁজে বের করা এবং কোম্পানির মান অনুযায়ী মেরামত করা।
- মেরামতের হিসাব, ওয়ারেন্টি ডকুমেন্ট এবং স্পেয়ার পার্টস ব্যবহারের হিসাব রাখা।
- নিয়মিত বিরতিতে অডিও সিস্টেমের মান এবং কার্যকারিতা পরীক্ষা করা।
- কাস্টমারদের সামনে পণ্যের কার্যকারিতা প্রদর্শন এবং টেকনিক্যাল প্রেজেন্টেশন দেওয়া।
- সেলস টিমকে টেকনিক্যাল স্পেসিফিকেশন বুঝতে এবং শোরুম সেলসে সাহায্য করা।
- গ্রাহককে সাউন্ড সিস্টেম চালানো এবং সাধারণ যত্ন নেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া।
- কাজ করার সময় সেফটি গাইডলাইন এবং কাজের উচ্চমান বজায় রাখা।
- জটিল কারিগরি সমস্যা সমাধানে ইন্টারনাল ইঞ্জিনিয়ারিং টিমের সাথে সমন্বয় করা।
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অথবা প্রাসঙ্গিক ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর
আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই