Recent comments

Breaking News

নিয়োগ দিচ্ছে আশা এনজিও, নেবে ১৪৫৫ জন Shohoj Solution



আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানটি জুনিয়র লোন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আশা এনজিও

পদের নাম: জুনিয়র লোন অফিসার

লোকবল নিয়োগ: ১৪৫৫ জন 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: ২৩ হাজার ৯০৯ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, বছরে ২টি উৎসব বোনাস, পি.এফ, গ্র্যাচুইটি, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট,বাংলা নববর্ষ ভাতা। 

চাকরির দায়িত্বসমূহ

  • মোটরসাইকেল চালিয়ে প্রতিদিন মাঠে যেতে হবে। নির্দিষ্ট ব্রাঞ্চের অধীনে থাকা বিভিন্ন এলাকা বা 'কেন্দ্র' পরিদর্শন করতে হবে।
  • মাঠ পর্যায়ে গিয়ে নতুন সদস্য খুঁজে বের করে তাদের ঋণের প্রয়োজনীয়তা ও যোগ্যতা যাচাই করতে হবে।
  • সদস্যদের ঋণের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে এবং সঠিক ব্যক্তির কাছে ঋণ পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে।
  • নির্ধারিত দিনে (সাধারণত সপ্তাহে ১ দিন) সমিতির কেন্দ্রে গিয়ে সদস্যদের কাছ থেকে ঋণের কিস্তি এবং সঞ্চয়ের টাকা সংগ্রহ করতে হবে।
  • কোনো সদস্য কিস্তি দিতে ব্যর্থ হলে (খেলাপী হলে) সরাসরি তাদের সাথে যোগাযোগ করে এবং টাকা আদায়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
  • সদস্যদের পাসবইয়ে টাকার হিসাব লিখে দেওয়া এবং নিজের কাছে থাকা লেজার বা রেজিস্টারে তা নির্ভুলভাবে এন্ট্রি করতে হবে।
  • সারাদিন মাঠ থেকে সংগৃহীত টাকা এবং হিসাব দিন শেষে ব্রাঞ্চে এসে যথাযথভাবে জমা দিতে হবে।



শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই