Recent comments

Breaking News

এইচএসসি পাসেই ওয়ালটনে চাকরি, নেবে ৫০ জন Shohoj Solution



ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি সেলস রিপ্রেজেন্টেটিভ/সেলস অ্যাসোসিয়েট পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ/সেলস অ্যাসোসিয়েট

লোকবল নিয়োগ: ৫০ জন 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস 

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, বিক্রয় কমিশন, ডি/এ



চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

কর্মক্ষেত্র: অফিসে 

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

চাকরির দায়িত্বসমূহ:

  • মাসিক টার্গেটের ভিত্তিতে পণ্যভে‌দে সেকেন্ডারি সেলস অর্ডার নিশ্চিত করা।
  • সংশ্লিষ্ট এলাকার সমস্ত সাব-ডিলার আউটলেট কাভারেজ নিশ্চিত করা।
  • রুট প্ল্যান অনুযায়ী সাব-ডিলার পয়েন্ট ভিজিট করা এবং ভিজিট রিপোর্ট সাবমিট করা।
  • কোম্পানিতে চলমান অফারসমূহ সম্পর্কে সাব-ডিলারগণকে সময়মতো অবহিত করা এবং সাব-ডিলার পয়েন্টে সরবরাহ নিশ্চিত করা।
  • সাব-ডিলারদের রিটেইল গ্রাহক পরিসেবা এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা।
  • সাব-ডিলার কর্তৃক বিক্রিত পণ্যের ডিজিটাল রেজিস্ট্রেশন যথাযথভাবে নিশ্চিত করা।
  • নিজ বেইজের সাব-ডিলারদের তথ্য বীজ‌মোশন/অনলাইন সিস্টেমে আপ‌ডেট করা।
  • স্থানীয় ব্র্যান্ডিং কার্যক্রমকে গতিশীল করার জন্য ডিস্ট্রিবিউটরের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
  • সাব-ডিলার পয়েন্টে সকল ক্যাটাগরীর পণ্যের স্টক নিশ্চিত করা।
  • প্রয়োজন অনুযায়ী সাব-ডিলারদের পণ্য জ্ঞান ও বিক্রয় কৌশল বিষয়ে গাইডলাইন প্রদান করা।



বেতন: আলোচনা সাপেক্ষে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

অন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক সরঞ্জাম/গৃহস্থালী যন্ত্রপাতিতে ভালো ধারণা

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই