Recent comments

Breaking News

নিয়োগ দেবে এসিআই, থাকছে না বয়সসীমা Shohoj Solution



অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (এসিআই) ‘সিনিয়র/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)

বিভাগের নাম: করপোরেট সেলস, কনজিউমার ব্র্যান্ডস

পদের নাম: সিনিয়র/এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম



চাকরির দায়িত্বসমূহ:

  • বাজারের বর্তমান ট্রেন্ড বা পরিস্থিতি বিশ্লেষণ করে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে ব্যবসার নতুন নতুন ক্ষেত্র বা ক্লায়েন্ট খুঁজে বের করা।
  • ব্যবসার উন্নতিতে ম্যানেজমেন্টকে বিভিন্ন বুদ্ধি বা কৌশল দেওয়া এবং নতুন প্রপোজাল তৈরি করা।
  • ক্লায়েন্টদের সাথে নিয়মিত দেখা করা এবং তাদের কোনো সমস্যা থাকলে তা সমাধানের মাধ্যমে একটি মজবুত সম্পর্ক তৈরি করা।
  • পার্টনার বা ক্লায়েন্টরা যেন আমাদের সার্ভিসে সন্তুষ্ট থাকে এবং দীর্ঘ সময় আমাদের সাথেই থাকে, তা নিশ্চিত করা।
  • নিয়মিত সেলস রিপোর্ট, ভবিষ্যতে বিক্রয় কেমন হতে পারে তার পূর্বাভাস এবং কাজের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা।
  • নিজের এবং টিমের কাজের ফলাফল নিয়মিত পর্যালোচনা করা।
  • বাজারে অন্য কোম্পানিগুলো কী করছে এবং কাস্টমারদের চাহিদা কেমন, তা যাচাই করা।
  • গবেষণার ওপর ভিত্তি করে কোম্পানির পণ্যের মান আরও কীভাবে বাড়ানো যায়, সেই বিষয়ে পরামর্শ দেওয়া।



প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক এবং সমমান

অভিজ্ঞতা: ১ বছর

আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই