Recent comments

Breaking News

চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, কর্মস্থল গাজীপুর Shohoj Solution

 


আবুল খায়ের গ্রুপে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। গাজীপুর জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

বিভাগের নাম: ফরেন প্রোকিউরমেন্ট

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়



চাকরির দায়িত্বসমূহ: 

  • কারখানায় কী পরিমাণ পণ্য তৈরি হবে, তার ওপর ভিত্তি করে কাঁচামাল বা প্রয়োজনীয় যন্ত্রাংশের তালিকা তৈরি করা এবং তা কেনার পরিকল্পনা করা।
  • উৎপাদন যাতে থেমে না থাকে, সেজন্য সময়মতো মালামাল সংগ্রহের অর্ডার নিশ্চিত করা।
  • ভালো মানের মালামাল পাওয়া যায় এমন নতুন নতুন ভেন্ডর বা সাপ্লায়ার খুঁজে বের করা এবং তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করা।
  • পণ্যের গুণমান ঠিক রেখে সবচেয়ে কম দামে মালামাল কেনার জন্য সাপ্লায়ারদের সাথে দাম নিয়ে আলোচনা বা নেগোসিয়েশন করা।

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: গাজীপুর (কালিগঞ্জ)

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (এমই/আইইপি/ইইই)

অভিজ্ঞতা: ৪ বছর

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই