এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে এসিআই কোম্পানি Shohoj Solution
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস রিপ্রেজেন্টেটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ
বিভাগ: এসিআই কনজ্যুমার ব্র্যান্ড
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস
চাকরির দায়িত্বসমূহ:
- বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
- নির্ধারিত রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা।
- পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর
কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য যোগ্যতা: পণ্যের অর্ডার সংগ্রহে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৫
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই