২০ জনকে নিয়োগ দেবে ডিজিকন, লাগবে না অভিজ্ঞতা Shohoj Solution
ডিজিকন টেকনোলজিস লিমিটেডে ‘কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ’ পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে কোনো প্রকার অভিজ্ঞতা না থাকলেও আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ডিজিকন টেকনোলজিস লিমিটেড
পদের নাম: কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ
পদসংখ্যা: ২০ জন
চাকরির দায়িত্বসমূহ:
- সম্ভাব্য গ্রাহকদের ফোন কল রিসিভ করা এবং ক্লায়েন্টের ব্যবসা সংক্রান্ত সঠিক তথ্য প্রদান করা।
- গ্রাহককে বিভ্রান্ত না করে একদম নিখুঁত ও স্পষ্ট তথ্য দেওয়া।
- গ্রাহক আসলে কী চাচ্ছেন তা সঠিকভাবে চিহ্নিত করা এবং তাদের জিজ্ঞাসাগুলো পরিষ্কার করা।
- প্রতিটি কলে গ্রাহকের সমস্যা বা প্রশ্নগুলো গুরুত্ব সহকারে শোনা এবং দ্রুত কার্যকর সমাধান দেওয়া।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: ১০,০০০-১২,৫০০ টাকা
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ১৮-৩৪ বছর
কর্মস্থল: ঢাকা (মতিঝিল, পল্টন)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর
আবেদনের শেষ সময়: ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই